ঢাকার সিএনজি স্টেশনগুলোতে দীর্ঘ লাইন, কারণ কী
ঢাকার সিএনজি স্টেশনগুলোতে দীর্ঘ লাইন, কারণ কী
দেশে চলমান গ্যাস সংকটের প্রভাব রাজধানীর সিএনজি ফিলিং স্টেশনগুলোতেও স্পষ্টভাবে দেখা যাচ্ছে। চাহিদামতো গ্যাস সরবরাহ না থাকায় বিভিন্ন স্টেশনে দীর্ঘ লাইনে অপেক্ষা করতে হচ্ছে চালকদের। এতে চরম ভোগান্তি ও ক্ষোভ প্রকাশ করেছেন সিএনজিচালিত যানবাহনের চালকরা।
















