অলস জীবন ডেকে আনছে অসংক্রামক রোগ
অলস জীবন ডেকে আনছে অসংক্রামক রোগ
আধুনিক জীবনযাত্রায় কায়িক শ্রম কমে যাওয়ায় দেশের বিপুলসংখ্যক মানুষ নানা স্বাস্থ্যঝুঁকিতে পড়ছেন। বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) তথ্য অনুযায়ী, শারীরিক নিষ্ক্রিয়তার কারণে বাংলাদেশে ৫ কোটির বেশি মানুষ হৃদরোগ, ডায়াবেটিস, স্ট্রোক ও ক্যানসারের মতো অসংক্রামক রোগের ঝুঁকিতে রয়েছেন।




















