শিরোনাম

ক্যান্সারে আক্রান্ত সন্তান নিয়ে প্রধানমন্ত্রী সঙ্গে সাক্ষাৎ

বিশেষ প্রতিনিধি
বিশেষ প্রতিনিধি
ক্যান্সারে আক্রান্ত সন্তান নিয়ে প্রধানমন্ত্রী সঙ্গে সাক্ষাৎ
প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে মাহমুদুল্লাহ বিন জিসান। ছবি: পিএমও

ক্যান্সারে আক্রান্ত সন্তানকে নিয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ করেছেন জুলাই গণঅভ্যুত্থানে শহীদ আব্দুল্লাহ বিন জাহিদের মা ফাতেমা তুজ জোহরা।

মঙ্গলবার (৭ জুলাই) দুপুরে জাতীয় সংসদ সচিবালয়ের প্রধানমন্ত্রীর দপ্তরে ক্যান্সারে আক্রান্ত সন্তান মাহমুদুল্লাহ বিন জিসানকে নিয়ে এসে সাক্ষাৎ করেন তিনি। তাদের সঙ্গে উপস্থিত ছিলেন ‘আমরা বিএনপি পরিবার’-এর সদস্য সচিব কৃষিবিদ মোকছেদুল মোমিন মিথুন।

প্রধানমন্ত্রী তারেক রহমান এসময় জিসানের শারীরিক অবস্থার খোঁজখবর নেন। একইসঙ্গে তার মা ফাতেমা তুজ জোহরাকে চাকরির আশ্বাস দেন।

২০২৪ সালের ৫ আগস্ট রাতে গুলিবিদ্ধ হয়ে শহীদ হন ফাতেমার বড় ছেলে আব্দুল্লাহ বিন জাহিদ। এর ঠিক দুই সপ্তাহ পর জানতে পারেন ছোট ছেলে মাহমুদুল্লাহ বিন জিসান ক্যান্সারে আক্রান্ত। এর ৭ মাস পর স্বামীকেও হারান তিনি।

স্বামী-সন্তান হারিয়ে একেবারে অসহায় হয়ে পড়েন ফাতেমা। এ অবস্থায় ক্যান্সারে আক্রান্ত সন্তানের চিকিৎসা ব্যয় বহন করতে গিয়ে অসহায় হয়ে পড়া পরিবারটির পাশে দাঁড়ান বিএনপির তারেক রহমান।

তখন থেকেই ‘আমরা বিএনপি পরিবার’-এর আহ্ববায়ক, বর্তমানে প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমানের তত্ত্বাবধানে জিসানের চিকিৎসা চালানো হয়। বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমান তখন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান ছিলেন। তিনি আতিকুর রহমানের মাধ্যমে জিসানের চিকিৎসার খোঁজ-খবর নিতেন। এরপর থেকে এখন পর্যন্ত প্রধানমন্ত্রী তারেক রহমানের তত্ত্বাবধানেই চলছে জিসানের চিকিৎসার যাবতীয় ব্যবস্থাপনা।

/এফসি/