শিরোনাম

এশিয়া কাপে জ্যোতিদের লক্ষ্য ফাইনাল খেলা

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
এশিয়া কাপে জ্যোতিদের লক্ষ্য ফাইনাল খেলা
বাংলাদেশ নারী ক্রিকেট দল

চলতি মাসের শেষ সপ্তাহে মাঠে গড়াচ্ছে নারী এশিয়া কাপ। সংযুক্ত আরব আমিরাতে হওয়া এবারের টুর্নামেন্টে অংশ নিচ্ছে বাংলাদেশ নারী দলও। দেশ ছাড়ার আগে আজ সোমবার (২৪ আগস্ট) মিরপুর হোম অব ক্রিকেটে দলীয় ফটোসেশনে অংশ নেন ক্রিকেটার ও কর্মকর্তারা। পরে নারী দলের অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি কথা বলেছেন সাংবাদিকদের সঙ্গে।

জ্যোতি বলেন, ‘প্রস্তুতি অনেক ভালো হয়েছে। আন্ডার লাইট যেহেতু সবগুলো গেম, তাই এখানে আমরা দুটা প্র্যাক্টিস ম্যাচ খেলছি এই জায়গায়। প্রস্তুতির দিক থেকে আমি মনে করি খুব ভালো ছিল।’

এবারের এশিয়া কাপে বাংলাদেশের লক্ষ্য ফাইনাল। বাংলাদেশের অধিনায়ক বলেন, ‘আমাদের মূল লক্ষ্য হচ্ছে ফাইনাল খেলা। কারণ আমরা সেমিফাইনাল খেলি, বাদ পড়ি, চলে আসি; বারবার এই জিনিসটাই হচ্ছে। আমরা এই বাধা এবার ভাঙতে চাই।’

এশিয়া কাপ শেষে রয়েছে এশিয়ান গেমস। এ নিয়ে জ্যোতি বলেন, ‘এশিয়ান গেমস নিয়ে যদি কথা বলেন, পদকের জন্য যাওয়াই আমাদের প্রথম লক্ষ্য। একটা পদক যেন আমরা নিয়ে আসতে পারি সেটা একটা বিষয় এবং সেটা যদি স্বর্ণ হয় আরও বেশি বড় হবে।’

/টিই/