কিশোরীকে যৌন হয়রানির অভিযোগ, জার্মানিতে রোবট জব্দ

সিজেডএন ডেস্ক

জার্মানির কোলন শহরে ১৬ বছর বয়সী এক কিশোরীকে রোবট দিয়ে যৌন হয়রানির অভিযোগে দুই তরুণের বিরুদ্ধে তদন্ত শুরু করেছে পুলিশ। এ ঘটনায় অভিযুক্তদের ব্যবহৃত লাল ও সোনালি রঙের একটি রোবট জব্দ করা হয়েছে।
পুলিশের অভিযোগ, রোবটটি কিশোরীর নিতম্বে হাত দেয় এবং তার শরীরের সঙ্গে ধাক্কা দিয়ে যৌন ইঙ্গিতপূর্ণ ভঙ্গি করে। এতে কিশোরী চিৎকার করে সরে যান।
উত্তর রাইন-ভেস্টফালিয়া রাজ্য পুলিশের ভাষ্য, রোবটটির ১৬ বছর বয়সী মালিক ও তার ১৯ বছর বয়সী এক সহযোগী ওই ঘটনার সময় রোবটটি নিয়ন্ত্রণ করছিলেন বলে ধারণা করা হচ্ছে। তারা সামাজিক যোগাযোগমাধ্যমে ঘটনাটি সরাসরি সম্প্রচারও করে থাকতে পারেন। এ সময় তারা মন্তব্যও করছিলেন বলে পুলিশের সন্দেহ।
পুলিশের ফেসবুক পেজে প্রকাশিত বিবৃতিতে বলা হয়, স্থানীয় সময় শনিবার (রাত ১১টার দিকে) শহরের কেন্দ্রস্থলের কাছাকাছি একটি ফাস্টফুডের দোকানের সামনে বন্ধুদের সঙ্গে অবস্থান করছিলেন ওই কিশোরী। এ সময় পেছন দিক থেকে রোবটটি তার কাছে এগিয়ে যায়।
ঘটনার পর জরুরি সেবায় খবর দেওয়া হয়। কিছুক্ষণ পর ঘটনাস্থল থেকে এক ব্লক দূরে ওই কিশোর ও তার ১৯ বছর বয়সী সহযোগীকে খুঁজে পায় পুলিশ। পুলিশের দাবি, কিশোর রোবটটি একটি গাড়ির পেছনের অংশে রেখেছিলেন। পরে সেখান থেকে রোবটটি জব্দ করা হয়।
পুলিশের প্রকাশ করা একটি ছবিতে রোবটটির গায়ে সাদা রঙের ভেস্ট, গলায় সোনালি রঙের চেইন এবং মুখে কালো গোঁফ দেখা যায়। রোবটটির পাশাপাশি অভিযুক্ত দুজনের ব্যবহৃত দুটি মুঠোফোনও জব্দ করেছে পুলিশ। ঘটনার সময় রোবটটির গতিবিধি ইচ্ছাকৃতভাবে কেউ নিয়ন্ত্রণ করছিলেন কি না, তা খতিয়ে দেখছেন তদন্তকারীরা।
এদিকে, ঘটনার বিষয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া মন্তব্য নিয়েও সতর্ক করেছে পুলিশ। ফেসবুকে পরবর্তী একটি পোস্টে পুলিশ জানায়, এ ঘটনা নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে কিছু মন্তব্য শালীনতার সীমা অতিক্রম করতে পারে এবং গুরুতর ক্ষেত্রে তা ফৌজদারি অপরাধের পর্যায়েও পড়তে পারে।