গাজীপুরে বিকাশকর্মীদের গুলি করে ৩ কোটি টাকা লুট, ছাত্রলীগ নেতাসহ গ্রেপ্তার ২

সিটিজেন জার্নাল ডেস্ক

গাজীপুরের শ্রীপুরে বিকাশের কর্মীদের বহনকারী একটি প্রাইভেট কার আটকে গুলি করে তিন কোটি টাকা লুটের ঘটনায় নিষিদ্ধ ছাত্রলীগের এক নেতাসহ দুজনকে গ্রেপ্তার করেছে গোয়েন্দা পুলিশ (ডিবি)। গ্রেপ্তার অন্যজনের নাম রবিন আহম্মেদ। এ সময় তাদের কাছ থেকে লুটের ঘটনায় ব্যবহৃত একটি বিদেশি পিস্তল ও একটি ম্যাগাজিন উদ্ধার করা হয়েছে।
শনিবার (২১ নভেম্বর) সন্ধ্যায় গাজীপুর জেলা গোয়েন্দা পুলিশের পরিদর্শক হাসমত উল্লাহ এ তথ্য জানান।
গ্রেপ্তার ইমরান শেখ (২৪) গাজীপুর জেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক। অন্যদিকে রবিন আহম্মেদের বয়স ২২ বছর। পুলিশ জানায়, ইমরানের বিরুদ্ধে অস্ত্র, বিস্ফোরক, মাদক, মারামারি ও ডাকাতির অভিযোগে শ্রীপুর থানায় সাতটি মামলা রয়েছে। রবিনের বিরুদ্ধে ডাকাতি, অস্ত্র ও মাদকসংক্রান্ত তিনটি মামলা রয়েছে।
ডিবি পুলিশ জানায়, গত বৃহস্পতিবার মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলার গিয়াসনগর এলাকা থেকে ইমরানকে গ্রেপ্তার করা হয়। পরে তাঁর দেওয়া তথ্যের ভিত্তিতে শুক্রবার শ্রীপুর পৌরসভার কেওয়া পশ্চিম খণ্ডের চন্না পাড়া আশ্রয়ণ প্রকল্প এলাকা থেকে রবিনকে গ্রেপ্তার করা হয়। এ সময় রবিনের হেফাজত থেকে একটি বিদেশি পিস্তল ও ম্যাগাজিন উদ্ধার করা হয়। শনিবার ডাকাতি ও অস্ত্র মামলায় তাদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
পুলিশ ও সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, গত ৯ অক্টোবর সন্ধ্যা সোয়া ৬টার দিকে শ্রীপুর-গোসিংগা সড়কের কর্ণপুর এলাকায় এ ডাকাতির ঘটনা ঘটে। বিকাশের তিন কর্মী একটি প্রাইভেট কারে করে টাকা নিয়ে মাওনার দিকে যাচ্ছিলেন। পথে ১০ থেকে ১২টি মোটরসাইকেলে আসা একদল দুর্বৃত্ত গাড়িটির গতিরোধ করে। এরপর গুলি ও ধারালো অস্ত্র দিয়ে হামলা চালিয়ে তিন কোটি টাকা লুট করে নিয়ে যায় তারা।
ঘটনার সময় গাড়িতে ছিলেন বিকাশের হিসাব বিভাগের ব্যবস্থাপক হিমেল আহমেদ (৩৫), ক্রেডিট ম্যানেজার ফাহাদ হোসেন ও গাড়িচালক। হামলায় হিমেল গুলিবিদ্ধ হন। এ ছাড়া ফাহাদ ও চালকও আহত হন।
ফাহাদ হোসেন জানান, ঘটনার দিন বিকেল ৪টা থেকে সাড়ে ৪টার মধ্যে তারা তিন সহকর্মী বিকাশের নরসিংদী সদর ডিস্ট্রিবিউশন শাখা থেকে চার বস্তায় চার কোটি টাকা নিয়ে শ্রীপুরের মাওনার উদ্দেশে রওনা হন। সন্ধ্যা সোয়া ৬টার দিকে তাদের গাড়িটি কর্ণপুর এলাকায় পৌঁছালে পেছন থেকে ১০ থেকে ১২টি মোটরসাইকেলে আসা দুর্বৃত্তরা গাড়িটি ঘিরে ফেলে। প্রতিটি মোটরসাইকেলে দুজন করে ছিল।
তিনি বলেন, কিছু বুঝে ওঠার আগেই দুর্বৃত্তরা গাড়ির সামনের বাম পাশের জানালার কাচ ভেঙে হিমেলকে গুলি করে। পরে চালকের পাশের জানালার কাচ ভেঙে চাইনিজ কুড়াল দিয়ে তাঁদের ওপর হামলা চালানো হয়। এতে তিনি ও গাড়িচালক আহত হন।
ফাহাদের ভাষ্য অনুযায়ী, গাড়ির পেছনে চারটি টাকার বস্তা ছিল। প্রতিটি বস্তায় এক কোটি টাকা করে রাখা হয়েছিল। হামলাকারীরা এর মধ্যে তিনটি বস্তা নিয়ে শ্রীপুরের দিকে পালিয়ে যায়। পরে তিনি আহত অবস্থায় নিজেই গাড়ি চালিয়ে শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে গিয়ে চিকিৎসা নেন।
গুলিবিদ্ধ হিমেল আহমেদকে প্রথমে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। পরে তাকে গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
বিকাশের মাওনা ও ময়মনসিংহের ভালুকা এলাকার চ্যানেল এন্টারপ্রাইজের অধীনে কর্মরত ছিলেন হামলার শিকার ওই তিন কর্মী।