অভ্যুত্থানের নেতাদের ওপর দুই সপ্তাহে ৮ হামলা

সিটিজেন জার্নাল ডেস্ক

জুলাই গণ-অভ্যুত্থানে নেতৃত্ব দেওয়া তরুণদের লক্ষ্য করে একের পর এক হামলা, হুমকি ও হেনস্তার ঘটনা ঘটছে। কারও গ্রামের বাড়িতে আগুন দেওয়া হচ্ছে, কারও ওপর চাপাতি নিয়ে হামলা চালানো হচ্ছে। আবার কাউকে দেওয়া হচ্ছে হত্যার হুমকি, কেউ বিদেশের মাটিতেও হেনস্তার শিকার হচ্ছেন। গত দুই সপ্তাহে এমন অন্তত আটটি ঘটনার তথ্য সামনে এসেছে। আক্রান্ত ব্যক্তিদের অধিকাংশই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক সমন্বয়ক কিংবা জুলাই গণ-অভ্যুত্থানে সক্রিয় ভূমিকা রাখা তরুণ।
সর্বশেষ গত ১৯ নভেম্বর রাতে সিরাজগঞ্জের বেলকুচিতে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সহযোগী সংগঠন জাতীয় স্বেচ্ছাসেবক শক্তির আহ্বায়ক মাহিন সরকারের গ্রামের বাড়িতে আগুন দেওয়া হয়। ওই সময় বাড়িতে তার অসুস্থ মা-বাবাসহ পরিবারের সদস্যরা ছিলেন।
একই দিন গোপালগঞ্জে ডাকসুর সাহিত্য ও সংস্কৃতি সম্পাদক মুসাদ্দিক আলী ইবনে মোহাম্মদের গ্রামের বাড়িতে আগুন, ভাঙচুর ও লুটপাটের ঘটনা ঘটে। এর আগের রাতে নেত্রকোনায় আগুন দেওয়া হয় এনসিপির ছাত্রসংগঠন জাতীয় ছাত্রশক্তির নেতা খান তালাত মাহমুদ রাফির বাড়িতে।
এ ছাড়া এনসিপির প্রতিষ্ঠাকালীন জ্যেষ্ঠ নেত্রী সামান্তা শারমিনও মুঠোফোনে হুমকি পাওয়ার অভিযোগ করেছেন। সম্প্রতি তিনি দল থেকে পদত্যাগ করলেও আওয়ামী লীগের বিরুদ্ধে সোচ্চার রয়েছেন। গত ১৫ নভেম্বর তাকে ফোন করে হুমকি দেওয়া হয় বলে তিনি জানান।
এসব ঘটনার পর প্রশ্ন উঠেছে, জুলাই গণ-অভ্যুত্থানে নেতৃত্ব দেওয়া তরুণেরাই কি এখন কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের হামলার লক্ষ্যবস্তু হয়ে উঠছেন?
একের পর এক বাড়িতে অগ্নিসংযোগ
গত ১৯ নভেম্বর রাত সাড়ে নয়টার দিকে সিরাজগঞ্জের বেলকুচি উপজেলার শেরনগর পূর্বপাড়া এলাকায় মাহিন সরকারের গ্রামের বাড়িতে আগুন দেওয়া হয়। ঘটনার সময় তিনি ঢাকায় ছিলেন। বাড়িতে ছিলেন তার অসুস্থ মা-বাবাসহ পরিবারের অন্য সদস্যরা।
পরিবারের দাবি, দুর্বৃত্তরা বাড়ি লক্ষ্য করে পেট্রলবোমা ছুড়েছে। তবে পুলিশের বক্তব্য, পেট্রলবোমা নয়, বাড়িতে পেট্রল ঢেলে আগুন ধরিয়ে দেওয়া হয়েছিল।
জুলাই গণ-অভ্যুত্থানের সময় আন্দোলনের সম্মুখসারির কয়েকজন নেতা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হাতে আটক, নিখোঁজ কিংবা আত্মগোপনে থাকায় আন্দোলন একপর্যায়ে স্থবির হওয়ার উপক্রম হয়েছিল। সে সময় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের যে তিনজন সমন্বয়ক নতুন কর্মসূচি ঘোষণা করে আন্দোলন এগিয়ে নিয়েছিলেন, মাহিন সরকার তাদের একজন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের এই শিক্ষার্থী বর্তমানে জাতীয় স্বেচ্ছাসেবক শক্তির আহ্বায়ক।
এর আগে গত ১০ নভেম্বর ভোরে গোপালগঞ্জের মুকসুদপুরে ডাকসুর সাহিত্য ও সংস্কৃতি সম্পাদক মুসাদ্দিক আলী ইবনে মোহাম্মদের গ্রামের বাড়িতে আগুন দেওয়া হয়। একই দিন দুপুরে বাড়িটিতে ভাঙচুর ও লুটপাট চালানো হয়।
মুসাদ্দিক বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক সহসমন্বয়ক। গত বছরের সেপ্টেম্বরে ইসলামী ছাত্রশিবিরের সমর্থনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে ডাকসু নির্বাচনে অংশ নিয়ে জয়ী হন তিনি।
মুসাদ্দিক জানান, তার পরিবারের সদস্যরা ঢাকায় থাকলেও গ্রামের বাড়িতে নিয়মিত যাতায়াত করেন। তার মেজ ভাই কয়েক বছর ধরে ওই বাড়িতে থাকেন। তার বাবাও প্রতি সপ্তাহে ঢাকা থেকে এলাকায় যান। এক সপ্তাহ ধরে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের পক্ষ থেকে সামাজিক যোগাযোগমাধ্যমে তার বাড়িতে হামলার প্রচার চালানো হচ্ছিল। এ কারণে তিনি বাবাকে আপাতত গ্রামের বাড়িতে যেতে নিষেধ করেছিলেন।
ঘটনার সময় বাড়িতে তার মা-বাবা ছিলেন না। তবে ফুফুসহ কয়েকজন আত্মীয় ছিলেন। হামলার আশঙ্কা বুঝতে পেরে তারা ঘটনার এক-দুই মিনিট আগে নিরাপদ স্থানে সরে যান বলে জানান মুসাদ্দিক।
তার অভিযোগ, সাবেক মন্ত্রী কর্নেল (অব.) ফারুক খানের নির্দেশে মুকসুদপুর উপজেলা আওয়ামী লীগ, যুবলীগ ও নিষিদ্ধঘোষিত ছাত্রলীগের নেতা-কর্মীরা বাড়িতে আগুন দিয়েছেন। এ ছাড়া মুকসুদপুর থানাও পুড়িয়ে দেওয়ার অভিযোগ করেন তিনি। মুসাদ্দিক বলেন, এ পরিস্থিতিতে সেখানে আইনি প্রতিকার চাওয়ার সুযোগ নেই। সরকারের ওপরও তার আস্থা নেই।
এর আগের দিন, অর্থাৎ ১৮ নভেম্বর দিবাগত রাত সাড়ে তিনটার দিকে নেত্রকোনার মোহনগঞ্জ উপজেলার সমাজ সহিলদেও ইউনিয়নের জয়পুর গ্রামে জাতীয় ছাত্রশক্তির জ্যেষ্ঠ যুগ্ম সাধারণ সম্পাদক খান তালাত মাহমুদ রাফির বাড়িতে আগুন দেওয়া হয়। দুর্বৃত্তরা বাড়ির বিদ্যুতের মিটারের নিচে পেট্রল ঢেলে আগুন ধরিয়ে দেয়।
ঘটনার সময় বাড়িতে ঘুমিয়ে ছিলেন রাফির মা-বাবা। প্রতিবেশীদের দ্রুত তৎপরতায় আগুন নিয়ন্ত্রণে আসে। এতে বড় ধরনের প্রাণহানি এড়ানো সম্ভব হয়।
খান তালাত মাহমুদের অভিযোগ, আওয়ামী লীগের লোকজন তার গ্রামের বাড়িতে আগুন দিয়েছেন। জুলাই গণ-অভ্যুত্থানের সময় তিনি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে আন্দোলনের সম্মুখসারিতে ছিলেন। সে সময় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সহসমন্বয়কের দায়িত্বও পালন করেন।
এ ছাড়া গত ১১ নভেম্বর মধ্যরাতে কুষ্টিয়ার দৌলতপুর উপজেলায় আগুন দেওয়া হয় জুলাই গণ-অভ্যুত্থানের অন্যতম সমন্বয়ক নুসরাত তাবাসসুমের গ্রামের বাড়িতে। তিনি বর্তমানে এনসিপির যুগ্ম আহ্বায়ক ও সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য। দলটির রাজনৈতিক পর্ষদের সদস্যও তিনি।
নুসরাতের অভিযোগ, তার বাড়িতে পেট্রলবোমা ছুড়ে আগুন দেওয়া হয়েছে। এতে বাড়িটির ব্যাপক ক্ষয়ক্ষতি হয়। এ ঘটনায় তদন্ত চলছে।
হামলার পাশাপাশি হত্যার হুমকি
জুলাই গণ-অভ্যুত্থানের সঙ্গে যুক্ত তরুণ নেতাদের ওপর হামলার পাশাপাশি হত্যার হুমকি ও হেনস্তার ঘটনাও ঘটছে।
গত ১০ নভেম্বর নিষিদ্ধঘোষিত ছাত্রলীগের ধর্মঘটের দিন মৌলভীবাজারের শ্রীমঙ্গলে হামলার শিকার হন জাতীয় ছাত্রশক্তির ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি হাসিবুল ইসলাম। তার ওপর চাপাতি নিয়ে হামলা চালানো হয়।
জুলাই গণ-অভ্যুত্থানে সক্রিয় ভূমিকা রাখা চিকিৎসক মাহমুদা আলম মিতুও হত্যার হুমকি পাওয়ার অভিযোগ করেছেন। তিনি জামায়াতে ইসলামী নেতৃত্বাধীন ১১-দলীয় ঐক্যের মনোনয়নে সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য। পাশাপাশি এনসিপির যুগ্ম আহ্বায়ক ও দলটির রাজনৈতিক পর্ষদের সদস্য।
গত ১৩ নভেম্বর মাহমুদা আলম জানান, টানা সাত দিন ধরে সরাসরি ফোন ও হোয়াটসঅ্যাপে তাকে হত্যার হুমকি দেওয়া হচ্ছে। ১৫ নভেম্বর জাতীয় সংসদে অবস্থান করার সময়ও তাকে ফোন করে হুমকি দেওয়া হয়। ফোনের অপর প্রান্ত থেকে তাকে বলা হয়, পরিবারের মায়া থাকলে দ্রুত দেশ ছেড়ে চলে যেতে।
এনসিপির প্রতিষ্ঠাকালীন জ্যেষ্ঠ নেত্রী সামান্তা শারমিনও হুমকি পাওয়ার অভিযোগ করেছেন। গত ১৫ নভেম্বর তাকে ফোন করে ছাত্রলীগ পরিচয় দেওয়া এক ব্যক্তি কিছুদিনের মধ্যে তাকে ‘জয় বাংলা’ করে দেওয়ার হুমকি দেন। এ সময় তাকে অকথ্য ভাষায় গালিগালাজ করা হয় বলেও জানান তিনি।
সম্প্রতি সামান্তা শারমিন এনসিপি থেকে পদত্যাগ করেছেন। তবে আওয়ামী লীগের বিরুদ্ধে তিনি আগের মতোই সোচ্চার রয়েছেন।
যুক্তরাজ্যে নাহিদ ইসলামকে হেনস্তার চেষ্টা
জুলাই গণ-অভ্যুত্থানের এক দফা দাবির ঘোষক নাহিদ ইসলামও বিদেশের মাটিতে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সমর্থকদের বাধার মুখে পড়েছেন। ২০২৪ সালের ৩ আগস্ট শেখ হাসিনা সরকারের পদত্যাগ ও ফ্যাসিবাদের বিলোপের এক দফা দাবি ঘোষণা করেছিলেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের তৎকালীন সমন্বয়ক নাহিদ। বর্তমানে তিনি এনসিপির আহ্বায়ক ও জাতীয় সংসদের বিরোধীদলীয় চিফ হুইপ।
সাত দিনের সফরে যুক্তরাজ্যে গিয়ে দুই দফায় বাধার মুখে পড়েন নাহিদ। গত ১৪ নভেম্বর কেমব্রিজ বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে কেমব্রিজ ইউনিভার্সিটি বাংলা সোসাইটির আয়োজনে একটি মতবিনিময় অনুষ্ঠানে অংশ নেন তিনি। অনুষ্ঠান শেষে বের হওয়ার সময় আগে থেকে সেখানে অবস্থান নেওয়া কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের একদল নেতা-কর্মী তাকে হেনস্তার চেষ্টা করেন। তবে এনসিপির যুক্তরাজ্য শাখার নেতা-কর্মীদের তৎপরতায় তাদের চেষ্টা সফল হয়নি।
এর দুই দিন পর, ১৬ নভেম্বর পূর্ব লন্ডনের রমফোর্ডে নাহিদের নাগরিক সংবর্ধনা অনুষ্ঠানকে কেন্দ্র করে উত্তেজনা ছড়িয়ে পড়ে। অনুষ্ঠান শেষে এনসিপি ও কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতা-কর্মীদের মধ্যে পাল্টাপাল্টি ধাওয়া, হামলা ও সংঘর্ষের ঘটনা ঘটে। এতে পাঁচজন আহত হন। তাদের লন্ডনের কিংস কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।
সব মিলিয়ে সাম্প্রতিক এসব ঘটনায় জুলাই গণ-অভ্যুত্থানে নেতৃত্ব দেওয়া তরুণদের নিরাপত্তা নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে। দেশের বিভিন্ন স্থানে তাদের বাড়িতে হামলা, অগ্নিসংযোগ ও হত্যার হুমকির অভিযোগ উঠলেও এসব ঘটনার পেছনে কারা রয়েছে, তা তদন্তের মাধ্যমে নিশ্চিত হওয়া জরুরি।