থাকছে না ‘রিচ’, ফেসবুকে আসছে নতুন মেট্রিক ‘ভিউয়ার্স’

অনলাইন ডেস্ক
অনলাইন ডেস্ক
থাকছে না ‘রিচ’, ফেসবুকে আসছে নতুন মেট্রিক ‘ভিউয়ার্স’
ছবি: সিটিজেন গ্রাফিক্স

জনপ্রিয় সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক তাদের পেজ বা আইডির কনটেন্ট কতজন মানুষের কাছে পৌঁছাল, তা জানার বহুল প্রচলিত মেট্রিক ‘রিচ’ ব্যবস্থা বন্ধ করে দিচ্ছে মূল প্রতিষ্ঠান মেটা। আগামী ৩১ অক্টোবর ২০২৬ থেকে রিচ অপশনটি আর পাওয়া যাবে না।

এর বদলে কনটেন্টের পারফরম্যান্স বা দর্শকের সংখ্যা পরিমাপের প্রধান সূচক হতে যাচ্ছে ‘ভিউয়ার্স’।

মেটার পক্ষ থেকে জানানো হয়েছে, সোশ্যাল মিডিয়ার সব কনটেন্ট—যেমন পোস্ট, রিলস, স্টোরি এবং ভিডিওর জন্য একটি একক ও সঠিক পরিমাপ পদ্ধতি তৈরি করতে এই পরিবর্তন আনা হচ্ছে। এতদিন ‘রিচ’ গণনা করার ক্ষেত্রে ফিডে ভেসে ওঠা অনেক অস্পষ্ট হিসাব যুক্ত হতো, যা অনেক সময় সঠিক তথ্য নির্দেশ করত না। কিন্তু নতুন ‘ভিউয়ার্স’ মেট্রিকের মাধ্যমে প্রকৃতপক্ষে কতটি ইউনিক বা সতন্ত্র অ্যাকাউন্ট কনটেন্টটি দেখেছে, তা নিখুঁতভাবে জানা যাবে।

এই পরিবর্তনের ফলে কনটেন্ট ক্রিয়েটর ও ডিজিটাল মার্কেটরদের পেজ ইনসাইট দেখার অভ্যাসে বড় পরিবর্তন আসবে। তবে মেটা জানিয়েছে, মেট্রিকের নাম ও গণনার নিয়মে পরিবর্তন এলেও কনটেন্টের আসল পারফরম্যান্সে কোনো নেতিবাচক প্রভাব পড়বে না; বরং এর মাধ্যমে অর্গানিক পারফরম্যান্সের আরও স্পষ্ট ছবি পাওয়া যাবে।

উল্লেখ্য, ফেসবুকে মেটার ইনসাইট এবং মেটা বিজনেস সুইটে এই নতুন নিয়ম কার্যকর করা হচ্ছে।

/এবি/