আইপিএল নিলামে নাম লেখালেন মোস্তাফিজ

আইপিএল নিলামে নাম লেখালেন মোস্তাফিজ
সিটিজেন জার্নাল স্পোর্টস ডেস্ক

আইপিএলের সবশেষ আসরে ৯ কোটি ২০ লাখ রুপিতে মোস্তাফিজুর রহমানকে দলে ভিড়িয়েছিল কলকাতা নাইট রাইডার্স। তবে দুই দেশের রাজনৈতিক টানাপোড়েনের মধ্যে বিসিসিআইয়ের নির্দেশে ফিজকে স্কোয়াড থেকে বাদ দেয় কলকাতা।
আইপিএল থেকে তখন বলা হয়েছিল নিরাপত্তা সমস্যার কথা। পরে নিরাপত্তা ইস্যুতে ভারতে টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলতে যায়নি বাংলাদেশ দল। তবে আগামী আইপিএলে খেলতে পারেন বাংলাদেশের ক্রিকেটাররা।
আগামী আসরের জন্য আগ্রহ প্রকাশ করেছেন কাটার মাস্টার মোস্তাফিজ। এরই মধ্যে আসন্ন মিনি নিলামে নাম জমা দিয়েছেন তিনি।
আগামী ১৬ ডিসেম্বর ভারতে অনুষ্ঠিত হতে যাচ্ছে পরবর্তী আইপিএলের মিনি নিলাম।
মোস্তাফিজ ছাড়াও বাংলাদেশের আরও কয়েকজন ক্রিকেটার আইপিএলের নিলামে আগ্রহ দেখিয়েছেন। হাসান মাহমুদ, রিশাদ হোসেন ও নাহিদ রানার মতো ক্রিকেটাররা ছাড়াও আরও বেশ কয়েকজন ক্রিকেটার নাম জমা দিয়েছেন।
আগামী আসরের নিলামে অংশ নিতে বাংলাদেশ থেকে সর্বোচ্চ ১৩ জন ক্রিকেটার নিবন্ধনের সুযোগ পাবেন। আইপিএলের গত আসরের চূড়ান্ত তালিকায় বাংলাদেশের ৭ ক্রিকেটার থাকলেও দল পেয়েছিলেন শুধু মোস্তাফিজ।

আফগানিস্তানের সঙ্গে দ্বিপক্ষীয় সিরিজ খেলবে না ৪ দেশ