শিরোনাম

টানা দ্বিতীয় শিরোপা জিততে বেঙ্গালুরুর চাই ১৫৬ রান

সিটিজেন স্পোর্টস ডেস্ক
সিটিজেন স্পোর্টস ডেস্ক
টানা দ্বিতীয় শিরোপা জিততে বেঙ্গালুরুর চাই ১৫৬ রান
পেসার রাসিক সালাম (বাঁয়ে) ২৭ রানেন নেন ৩ উইকেট। ছবি: বিসিসিআই

আইপিএলের ফাইনালে রবিবার (৩১ মে) আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে মুখোমুখি হয়েছে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু ও গুজরাট টাইটান্স। টস হেরে আগে ব্যাট করতে নেমে গুজরাট তুলেছে ৮ উইকেটে ১৫৫ রান।

টানা দ্বিতীয়বার আইপিএলের শিরোপা জিততে বেঙ্গালুরুর দরকার ১৫৬ রান। আর গুজরাট এর আগে শিরোপা জিতেছিল ২০২২ সালে।

দলীয় রান একশ’র আগেই ৫ উইকেট হারায় গুজরাট। তবে গুজরাটের স্কোর ১৫০ পেরোয় ওয়াশিংটন সুন্দরের অপরাজিত ৫০ রানে ভর করে। ৫ চারে ৩৭ বলে ৫০ করেন সুন্দর।

এছাড়া জস বাটলার করেন ২৩ বলে ১৯ রান। অধিনায়ক শুবমান গিল আউট হন মাত্র ১০ রান করে। আরশাদ খান ১৫ রান করেন।

পেসার রাসিক সালাম ২৭ রানে নেন ৩ উইকেট। এছাড়া দুটি করে উইকেট নেন অপর দুই পেসার ভুবনেশ্বর কুমার ও জস হ্যাজেলউড।

/টিই/