কোহলির দুর্দান্ত ইনিংসে আবার আইপিএল চ্যাম্পিয়ন বেঙ্গালুরু

সিটিজেন স্পোর্টস ডেস্ক

১৮ বারের চেষ্টায় গত বছর প্রথমবারের মতো আইপিএল শিরোপা জিতেছিলেন বিরাট কোহলি। এবার শিরোপা ধরে রাখলেন তিনি। কোহলির দুর্দান্ত ইনিংসে ভর করে রবিবার (৩১ মে) আইপিএলের ফাইনালে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু ৫ উইকেটে হারিয়েছে গুজরাট টাইটান্সকে।
১৫৬ রানের লক্ষ্যে খেলতে নেমে শুরু থেকেই মারমুখী ছিলেন বেঙ্গালুরুর ব্যাটাররা। কোহলির অপরাজিত ৭৫ রানে ভর করে বেঙ্গালুরু জিতেছে ১২ বল বাকি থাকতে।
দলীয় ৬২ রানে প্রথম উইকেট হারায় বেঙ্গালুরু ভেঙ্কটেশ আইয়ার আউট হলে। ৪ চার ও ২ ছক্কায় ১৬ বলে ৩২ রান করেন তিনি। পাডিক্কালও (১) ফেরেন দ্রুতই। বেঙ্গালুরুর অধিনায়ক রজত পাতিদার (১৫), ক্রুনাল পান্ডিয়া (১) আউট হলেও একপ্রান্ত আগলে রাখেন কোহলি।
২৫ বলে ফিফটি পূর্ণ করেন কোহলি। যা আইপিএলের ফাইনালে দ্বিতীয় দ্রুততম ফিফটি। কোহলিকে সঙ্গ দিয়ে জয়ের পথটা আরও সহজ করেন টিম ডেভিড। তিনি খেলেন ১৭ বলে ২৪ রানের ইনিংস। দলীয় ১৩২ রানে আউট হন ডেভিড।
বাকি পথটা পাড়ি দেন কোহলি ও জিতেশ শর্মা। জিতেশ ১১ রানে অপরাজিত থাকেন। আর কোহলি ৪২ বলে ৭৫ রানে অপরাজিত থাকেন। তার ইনিংসে ছিল ৯ চার ও ৩টি ছক্কা।
তার আগে টস হেরে আগে ব্যাট করতে নেমে ওয়াশিংটন সুন্দরের ফিফটিতে ১৫৫ রানের পুঁজি পায় গুজরাট টাইটান্স।

চারবার ফ্রেঞ্চ ওপেন জয়ী তারকার বিদায়