শিরোনাম

ইনফান্তিনোর বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার হুমকি উয়েফার

সিজেডএন স্পোর্টস ডেস্ক
সিজেডএন স্পোর্টস ডেস্ক
ইনফান্তিনোর বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার হুমকি উয়েফার
জিয়ান্নি ইনফান্তিনো ও উয়েফা লোগো

বিতর্কিত ‘বিনিয়োগ পরিকল্পনা’ বাতিল করার পরও জিয়ান্নি ইনফান্তিনোর ওপর চাপ বাড়ছে। এবার ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনোর বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দিয়েছে ইউরোপীয় ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা উয়েফা।

কয়েকদিন আগে বাইরের বিনিয়োগকারীদের কাছে বিশ্বকাপের অংশীদারিত্ব বিক্রির পরিকল্পনার কথা জানায় ফিফা। ফিফা ওই প্রস্তাব ঘোষণার সঙ্গে সঙ্গেই ব্যাপক বিরোধিতার মুখে পড়ে। উয়েফা, উত্তর আমেরিকা, মধ্য আমেরিকা, ক্যারিবিয়ান অঞ্চলের ফুটবল সংস্থা (কনক্যাকাফ) ও এশিয়ান ফুটবল কনফেডারেশন (এএফসি) তীব্র প্রতিবাদ জানায়। উয়েফা বিশ্বকাপসহ ফিফার সব আসর বর্জনের হুমকি দেয়।

চাপের মুখে শেষ পর্যন্ত গত শুক্রবার (৩১ আগস্ট) বিনিয়োগ পরিকল্পনা বাতিল করার ঘোষণা দেন ইনফান্তিনো। শেষ পর্যন্ত ফিফা প্রধান সরে এলেও, তার প্রতি আস্থা হারানোর কথা জানায় উয়েফা।

টেলিগ্রাফ তাদের প্রতিবেদনে জানায়, ইনফান্তিনোকে লেখা এক চিঠিতে উয়েফা ‘ফিফার এফএফই পরিকল্পনার নিয়ে আইনি ব্যবস্থা, সালিশি প্রক্রিয়া কিংবা নিয়ন্ত্রক সংস্থায় অভিযোগ দায়েরের বিষয়টি সক্রিয়ভাবে বিবেচনা করছে।’

উয়েফা চায়, ফিফা ও ইনফান্তিনোর কাছে থাকা বিনিয়োগ পরিকল্পনাসংক্রান্ত সব নথি ও ইলেকট্রনিক তথ্য দ্রুত শনাক্ত, সংরক্ষণ ও নিরাপদে রাখা হোক। আইনি পদক্ষেপের পাশাপাশি ইনফান্তিনোর ওপর অনাস্থা ভোটের উদ্যোগও নেওয়ার কথাও ভাবছে উয়েফা।

বিবিসির খবর, ইংল্যান্ড ফুটবল অ্যাসোসিয়েশনও (এফএ) ইনফান্তিনোকে দেওয়া আগের সমর্থন প্রত্যাহারের বিষয়ে চিঠি দেবে। সোমবার (৩ আগস্ট) প্রথম দেশ হিসেবে ওয়েলস আনুষ্ঠানিকভাবে ঘোষণা দিয়েছে, ফিফা সভাপতি হিসেবে ইনফান্তিনোর দায়িত্ব চালিয়ে যাওয়ার প্রতি আর সমর্থন দিচ্ছে না তারা।

/টিই/