শিরোনাম

চিলিতে ভোজিনিয়াকে উষ্ণ অভ্যর্থনা

সিজেডএন স্পোর্টস ডেস্ক
সিজেডএন স্পোর্টস ডেস্ক
চিলিতে ভোজিনিয়াকে উষ্ণ অভ্যর্থনা
কেপ ভার্দের গোলকিপার ভোজিনিয়াকে উষ্ণ অভ্যর্থনা

বিশ্বকাপ ফুটবলে দুর্দান্ত পারফরম্যান্সের পর কোলো কোলোতে যোগ দিতে শেষ পর্যন্ত চিলির সান্তিয়াগোতে পৌঁছেছেন কেপ ভার্দের গোলরক্ষক জোসিমার এভোরা দিয়াস। যিনি ভোজিনিয়া নামে বেশি পরিচিত। ভোজিনিয়াকে উষ্ণ অভ্যর্থনা দিয়েছেন চিলিয়ান ক্লাব কোলো কোলো।

সান্তিয়াগোর আর্তুরো বেনিতেজ আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছালে ভোজিনিয়াকে উষ্ণ সংবর্ধনা দেয় শত শত কোলো কোলো সমর্থক। পতাকা, ব্যানার, ড্রাম এবং স্লোগানের মাধ্যমে সমর্থকরা তাদের নতুন তারকাকে বরণ করে নেন।

গত ২৪ জুলাই চিলির সফল ক্লাব কোলো কোলো ভোজিনিয়ার চুক্তি করার কথা আনুষ্ঠানিকভাবে ঘোষণা করে। তবে নথি সংক্রান্ত জটিলতা এবং ভোজিনিয়ার এজেন্টের ব্যক্তিগত ঝামেলার কারণে কেপ ভার্দের এই তারকার চিলিতে আসতে দেরি হলো।

এই সময় গুঞ্জন ওঠে ভোজিনিয়া চিলির ক্লাবে না গিয়ে অন্য কোথাও যেতে পারেন। চিলিয়ান লিগের নিয়ম অনুযায়ী খেলোয়াড়দের জার্সিতে শুধুমাত্র তাদের পারিবারিক নাম ব্যবহার করা বাধ্যতামূলক। সেই কারণটিও সামনে আনা হয়। তবে ভোজিনিয়ার জন্য চিলিয়ান ফুটবল ফেডারেশন নিয়ম সংশোধন করে।

ফলে ভক্তদের প্রিয় ডাকনামেই জার্সিতে দেখা যাবে জোসিমার এভোরা দিয়াসকে।

চিলিতে আসার আগে ভোজিনিয়া পর্তুগালের দ্বিতীয় বিভাগের দল চাভেসের হয়ে খেলতেন। বিশ্বকাপের মঞ্চে স্পেনকে গোলশূন্য রুখে দেওয়া এবং উরুগুয়ে ও মেক্সিকোর বিরুদ্ধে অসাধারণ সেভ করে তিনি বিশ্বজুড়ে পরিচিতি পান। পরে আর্জেন্টিনার বিপক্ষেও করেন দারুণ পারফরম্যান্স।

/টিই/