এমবাপ্পেকে ঢাকায় আনার পরিকল্পনা সরকারের

নিজস্ব প্রতিবেদক

‘প্রাইম মিনিস্টার্স গোল্ডকাপ’ জাতীয় ফুটবল প্রতিযোগিতার সমাপনী অনুষ্ঠানে ফরাসি তারকা কিলিয়ান এমবাপ্পেকে ঢাকায় আনার পরিকল্পনা রয়েছে বলে জানিয়েছেন স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম।
সোমবার (৩ আগস্ট) সচিবালয়ে শিক্ষা মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে ‘প্রাইম মিনিস্টার্স গোল্ডকাপ’ আয়োজন সংক্রান্ত স্টিয়ারিং কমিটির সভা শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এই তথ্য জানান প্রতিমন্ত্রী। সভায় সভাপতিত্ব করেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন।
মীর শাহে আলম বলেন, প্রতিযোগিতাকে আরও বিস্তৃত করতে উপজেলা পর্যায়ে একটি মাঠে সীমাবদ্ধ না রেখে চার থেকে পাঁচটি মাঠে একযোগে ম্যাচ আয়োজনের পরিকল্পনা রয়েছে। এতে বেশি সংখ্যক শিক্ষাপ্রতিষ্ঠান অংশগ্রহণের সুযোগ পাবে এবং স্থানীয় পর্যায়ে ফুটবল উৎসবের পরিবেশ তৈরি হবে।
দল গঠন বাধ্যতামূলক করার বিষয়ে মীর শাহে আলম বলেন, কোনো শিক্ষাপ্রতিষ্ঠান যদি ১১ কিংবা ১৫ জন খেলোয়াড় নিয়ে একটি ফুটবল দলও দাঁড় করাতে না পারে তাহলে সেখানে শিক্ষার্থীর সংখ্যা বা অন্যান্য সমস্যার বিষয়টি তদন্ত করা প্রয়োজন। এমন প্রতিষ্ঠানের এমপিও স্থগিত রাখার বিষয়টিও সরকারের বিবেচনায় রয়েছে।
সমাপনী অনুষ্ঠানে কিলিয়ান এমবাপ্পেকে আনার পরিকল্পনার প্রসঙ্গে বলেন, বিশ্ব ফুটবলের অন্যতম বড় তারকাকে বাংলাদেশে আনতে পারলে দেশের তরুণদের মধ্যে ফুটবল নিয়ে নতুন উদ্দীপনা সৃষ্টি হবে এবং প্রতিযোগিতাটিও আন্তর্জাতিক মাত্রা পাবে।

অস্ট্রেলিয়ায় অনুশীলন শেষে যা বললেন তাইজুল