সাফের স্মৃতি ফিরিয়ে আনলেন আমিনুল-আলফাজরা

সিটিজেন জার্নাল স্পোর্টস ডেস্ক

মাঠে দুই ইতিহাসের পুনর্মিলন। যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক খেললেন দুই দলেই। পেনাল্টি মিস করলেও, পেলেন জয় ও হারের স্বাদ! রবিবার (১ নভেম্বর) জাতীয় স্টেডিয়ামে আমিনুল-বিপ্লব-আলফাজরা একসঙ্গে হলেন। আগামী বৃহস্পতিবার (৫ নভেম্বর) ঢাকায় শুরু হতে যাওয়া সাফ চ্যাম্পিয়নশিপের প্রচারণার অংশ হিসেবে রবিবার মাঠে নামেন বাংলাদেশকে সাফল্য এনে দেওয়া নায়কেরা।
২০০৩ সালে সাফ চ্যাম্পিয়নশিপ ও ২০১০ সালের এসএ গেমসের সোনা জয়ী দলের মধ্যকার প্রীতি ম্যাচে এসএ গেমস জয়ীরা ২-১ গোলে জিতেছে।
দুই দলের খেলোয়াড়রা ফাইনালে জেতা সেই জার্সির আদলে নতুন করে বানানো জার্সি পরে নেমেছিলেন। সাফ ও এসএ গেমস জয়ী দুই দলেই খেলেছিলেন আমিনুল হক। এদিনও তিনি খেললেন দুই দলের হয়ে। সাফ চ্যাম্পিয়ন দলে আমিনুল ৯ নম্বর এবং এসএ গেমসে স্বর্ণজয়ী দলে খেললেন ১ নম্বর জার্সি গায়ে।
এসএ গেমস জয়ী দলের হয়ে গোল করেন নাসিরুল ইসলাম নাসির ও মিঠুন চৌধুরী। সাফ জয়ী দলের গোলটি করেন সাবেক স্ট্রাইকার আলফাজ আহমেদ।
শেষ দিকে এসএ গেমস জয়ী দলের হয়ে গোল পেতে পারতেন আমিনুল। তার দুর্বল পেনাল্টি আটকে দেন সাফ চ্যাম্পিয়নশিপ দলের গোলরক্ষক বিপ্লব ভট্টাচার্য।

দেশের জন্য সাফ জিততে চান শমিত