৮৬ বছর পুরনো রেকর্ডে ভাগ বসালো বার্সেলোনা

সিটিজেন জার্নাল স্পোর্টস ডেস্ক
সিটিজেন জার্নাল স্পোর্টস ডেস্ক
৮৬ বছর পুরনো রেকর্ডে ভাগ বসালো বার্সেলোনা
জোড়া গোল করেছেন লামিনে ইয়ামাল

টানা দুই ম্যাচ হারের পর ঘুরে দাঁড়িয়েছে বার্সেলোনা। শনিবার রাতে (৩১ অক্টোবর) ন্যু ক্যাম্পে আলাভেসকে ৬-১ ব্যবধানে হারিয়েছে হ্যান্সি ফ্লিকের শিষ্যরা। এই জয়ের মধ্য দিয়ে লা লিগায় ৮৬ বছর পর বিরল এক রেকর্ডের মালিক হয়েছে কাতালান ক্লাবটি।

ম্যাচে বার্সেলোনার হয়ে জোড়া গোল করেছেন রাফিনিয়া ও লামিনে ইয়ামাল। এছাড়া একটি করে গোল করেন ফেরমিন লোপেজ এবং বদলি হিসেবে মাঠে নামা অ্যান্থনি গর্ডন।

পরিসংখ্যানভিত্তিক প্রতিষ্ঠান স্ট্যাটস ফুটের তথ্য অনুযায়ী, লা লিগার ইতিহাসে মৌসুমের প্রথম ১১ ম্যাচে ৪৬ গোল করার কৃতিত্ব দেখালো বার্সেলোনা। ১৯৪০-৪১ মৌসুমে সেভিয়ার পর দ্বিতীয় দল হিসেবে এই মাইলফলক স্পর্শ করলো তারা।

সব প্রতিযোগিতা মিলিয়ে চলতি মৌসুমে এখন পর্যন্ত ১৪ ম্যাচ খেলে বার্সেলোনার গোলসংখ্যা ৫৭।

এই ম্যাচে ব্যক্তিগত পারফরম্যান্সেও আলো ছড়িয়েছেন রাফিনিয়া ও ইয়ামাল। আলাভেসের বিপক্ষে দুই গোল করে লা লিগায় চলতি মৌসুমে ১০ ম্যাচে রাফিনিয়ার গোলসংখ্যা দাঁড়িয়েছে ১৪ তে। ইউরোপের শীর্ষ পাঁচ লিগের খেলোয়াড়দের মধ্যে এই মৌসুমে সবচেয়ে বেশি গোল রাফিনিয়ার।

একবিংশ শতাব্দীতে লা লিগার প্রথম ১০ ম্যাচে রাফিনিয়ার চেয়ে বেশি গোল করার নজির রয়েছে শুধু ক্রিস্টিয়ানো রোনালদোর। ২০১৪-১৫ মৌসুমে সমান ম্যাচে ১৮ গোল করেছিলেন পর্তুগিজ মহাতারকা।

আলাভেসের বিপক্ষে জয়ের ফলে ১১ ম্যাচে ৩০ পয়েন্ট নিয়ে লা লিগার শীর্ষস্থান ধরে রেখেছে বার্সেলোনা। সমান ম্যাচে ২৮ পয়েন্ট নিয়ে দ্বিতীয় আতলেতিকো মাদ্রিদ।

/টিই/