দেশের জন্য সাফ জিততে চান শমিত

সিটিজেন জার্নাল স্পোর্টস ডেস্ক
সিটিজেন জার্নাল স্পোর্টস ডেস্ক
দেশের জন্য সাফ জিততে চান শমিত
মিডফিল্ডার শমিত সোম

চোট পেয়েছেন যুক্তরাষ্ট্র প্রবাসী তরুণ ফরোয়ার্ড রোনান বেঞ্জামিন সুলিভান। সাফে তাকে পাওয়ার আশা শেষ বললেই চলে। ফলে ‘নাম্বার ৯’ এর অভাব পুরণে রোনানের অভাব অনুভব করছেন শমিত সোম।

আগামী ৫ নভেম্বর জাতীয় স্টেডিয়ামে শুরু হবে সাফ চ্যাম্পিয়নশিপ। উদ্বোধনী দিনে ভুটানের মুখোমুখি হবে ২০০৩ সালে প্রথম ও সবশেষ এই শিরোপা জেতা বাংলাদেশ।

শমিত বলেন, ‘আমরা জিততে চাই সবার জন্য। এটা তো একটা বড় টুর্নামেন্ট, আমি বুঝতে পারছি। বাংলাদেশের (দর্শকদের) সামনে খেলতে দারুণ রোমাঞ্চিত। প্রায় এক বছর হতে চলল, সবশেষ আমরা খেলেছি এই স্টেডিয়ামে এবং ওই সময়ে ভারতকে হারিয়েছি। আশা করি, আমরা একই রকম ফল পেতে পারি সাফ চ্যাম্পিয়নশিপে। দল তো ভালো করতে চায়, বাংলাদেশের সমর্থকদের জন্য, পুরো দেশের জন্য আমরা জিততে চাই।’

চোটের কারণে রোনানের ছিটকে যাওয়ার খবরে হতাশ হলেও শমিত আশাবাদী বাকিদের নিয়ে।

বাংলাদেশের এই মিডফিল্ডার আরও বলেন, ‘(রোনানের ইনজুরি) এটা ভীষণ খারাপ খবর। রোনান ভালো, তরুণ ও মেধাবী খেলোয়াড়। আমরা রোনানকে মিস করবো, কিন্তু আমাদের দলে আরও খেলোয়াড় আছে, যারা অবদান রাখতে পারবে।’

/টিই/