প্রায় ৪ ঘণ্টার ম্যাচে এমবাপ্পের জোড়া গোল, ফ্রান্সের জয়

সিজেডএন স্পোর্টস ডেস্ক

ফুটবল খেলা সাধারণত হয়ে থাকে ৯০ মিনিট বা দেড় ঘণ্টা। নকআউটের ম্যাচ হলে এবং নির্ধারিত সময়ে সমতা থাকলে যোগ হয় আরও ৩০ মিনিট। কিন্তু আপনি যদি জানেন, এবার বিশ্বকাপের গ্রুপ পর্বে ফ্রান্স-ইরাক ম্যাচটি প্রায় ৪ ঘণ্টায় শেষ হয়েছে!
ফিলাডেলফিয়ায় ‘আই’ গ্রুপে ফ্রান্স-ইরাক ম্যাচটি শুরু হয়েছিল নির্ধারিত সময়েই (বাংলাদেশ সময় রাত ৩টা)। প্রথমার্ধে কিলিয়ান এমবাপ্পের গোলে এগিয়ে থেকে বিরতিতে যায় ফরাসিরা। খেলা চলাকালে বৃষ্টিও হচ্ছিলো। তবে প্রথমার্ধের বিরতির সময়ই বাধে বিপত্তি।
বজ্রঝড়ের আশঙ্কায় খেলা বন্ধ থাকে। যুক্তরাষ্ট্রে বজ্রঝড়ে খেলা বন্ধ রাখার নিয়ম মূলত দেশটির ‘ন্যাশনাল ওশেনিক অ্যান্ড অ্যাটমোস্ফেরিক অ্যাডমিনিস্ট্রেশন’ এর সুপারিশের ভিত্তিতে তৈরি। এই নিয়ম অনুযায়ী, স্টেডিয়ামের আট মাইলের (প্রায় ১৩ কিলোমিটার) মধ্যে বজ্রপাত বা বিদ্যুৎ চমকানোর ঘটনা শনাক্ত হলে ম্যাচ স্থগিত করা বাধ্যতামূলক। প্রতিবার বজ্রপাতে ৩০ মিনিট করে পেছানো হয় খেলা। ফলে ম্যাচটি পুনরায় শুরু হয় বাংলাদেশ সময় সকাল ৬টায়। যা শেষ হয় দ্বিতীয়ার্ধের ৪৫ মিইট খেলা শেষে।
দ্বিতীয়ার্ধে ম্যাচ শুরুর পর ৫৪ মিনিটে গোল করেন এমবাপ্পে। ইরাকি গোলরক্ষকের ভুলে গোলটি করেন এমবাপ্পে। আহমেদ কাসেমের ব্যাকপাস এতটাই জোরে হয়ে যায় যে, গোলকিপার আহমেদ বাসিল বল নিয়ন্ত্রণে নিতে পারেননি। সেই ভুলের সুযোগ লুফে নেন উসমান দেম্বেলে। নিজে শট না নিয়ে বল বাড়িয়ে দেন কিলিয়ান এমবাপ্পেকে। এমবাপ্পে সহজেই বল জালে পাঠান।
এই গোলে মিরোস্লাভ ক্লোসার পাশে বসেন এমবাপ্পে। বিশ্বকাপে এখন এমবাপ্পে ও ক্লোসার গোল সমান অর্থাৎ ১৬টি করে। এমবাপ্পের সামনে আছেন কেবল লিওনেল মেসি (১৮ গোল)।
৬৬ মিনিটে ম্যাচের তৃতীয় গোলটি করেন উসমান দেম্বেলে। বিশ্বকাপে এটি দেম্বেলের প্রথম গোল। শেষ পর্যন্ত ৩-০ ব্যবধানে নিশ্চিত হয় ফ্রান্সের জয়। সেই সঙ্গে নিশ্চিত হয় নকআউট পর্বে খেলাও।

খারাপ আবহাওয়ায় বিশ্বকাপের ম্যাচ স্থগিত, নিয়ম কী বলে
মেসি সর্বকালের সেরা ফুটবলার, অভিনন্দন চ্যাম্পিয়ন: ক্লোসা