৫ সেকেন্ডের গোলে ইতিহাস

৫ সেকেন্ডের গোলে ইতিহাস
সিজেডএন স্পোর্টস ডেস্ক

বল সেন্টারে। বায়ার্ন মিউনিখের বিপক্ষে স্বাগতিক অগসবুর্গের খেলোয়াড় কিক অফের জন্য প্রস্তুত। ম্যাচ শুরুর বাঁশি বাজতেই তাদের এক খেলোয়াড় বলে লাথি মারলেন বায়ার্নের পোস্টের দিকে।
পরের দৃশ্যে ম্যানুয়েল ন্যয়ার বক্স ছেড়ে বল নিয়ে বাইরে এসেছেন। লুইস দিয়াজের সাদামাটা ব্যাকপাসে তিনি বল ক্লিয়ার করতে চাইলেন। কিন্তু সামনে এগিয়ে আসা অগসবুর্গ ফরোয়ার্ড রবিন ফেলহলারের পিঠে লেগে ন্যয়ারকে পেছনে ফেলে বল। ৪০ বছর বয়সী গোলকিপারের মারাত্মক ভুলে সামনে বল পেয়ে যান ফেলহলার। ডানপ্রান্ত দিয়ে বক্সে ঢুকে খালি জালে বল পাঠালেন।
তাতেই ইতিহাস। ম্যাচে ঘড়ির কাঁটায় তখন সময় মাত্র ৫ সেকেন্ড। ইউরোপের পাঁচটি মেজর লিগের মধ্যে সবচেয়ে দ্রুততম গোলের রেকর্ড এটি। অবশ্য শেষ পর্যন্ত ম্যাচটি ২-২ গোলে ড্র হয়েছে।
ইউরোপের শীর্ষ পাঁচ লিগের মধ্যে দ্রুততম গোলের আগের রেকর্ডটি ছিল সিরি আ-তে। সাসুলোর বিপক্ষে ২০২০-২১ মৌসুমে ইন্তার মিলানের উইঙ্গার লিয়াও রেফারি ম্যাচ শুরুর বাঁশি বাজানোর পর ৬.৭৬ সেকেন্ডে গোল করেন।

রেনশ’র ক্যারিয়ারসেরা ইনিংসে অস্ট্রেলিয়া ৩৯০