রেনশ’র ক্যারিয়ারসেরা ইনিংসে অস্ট্রেলিয়া ৩৯০

সিজেডএন স্পোর্টস ডেস্ক
সিজেডএন স্পোর্টস ডেস্ক
রেনশ’র ক্যারিয়ারসেরা ইনিংসে অস্ট্রেলিয়া ৩৯০
১৯০ রান করেন ম্যাট রেনশ

ডারবান টেস্টে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে প্রথম ইনিংসে দলীয় ২৩০ রানে অষ্টম উইকেট হারায় অস্ট্রেলিয়া। তখন মনে হচ্ছিলো দলীয় রান ৩০০ পার করতে পারবে না তারা। তবে ম্যাট রেনশ ও নাথান লায়ন নবম উইকেটে ১৩৪ রানের জুটি গড়েন।

লায়ন ৯২ বলে ২৭ রান করে মার্কো ইয়ানসেনের বলে এলবিডাব্লিউ হলে জুটি ভাঙে। এরপর দলের স্কোর ৩৯০ পর্যন্ত নেন রেনশ। ক্যারিয়ারসেরা ইনিংস খেলেন তিনি।

দ্বিতীয় টেস্ট সেঞ্চুরি পাওয়া রেনশ শেষ ব্যাটার হিসেবে আউট হন ১৯০ রান করে। তার ৩৯৭ বলের ইনিংসে চার ২১টি, ছক্কা ১টি। দ্বিতীয় সর্বোচ্চ ৪৩ রান আসে প্যাট কামিন্সের ব্যাট থেকে। এছাড়া ৩৭ রান করেন মার্নাস লাবুশেন।

৬ উইকেটে ১৮৭ রান নিয়ে দ্বিতীয় দিনের খেলা শুরু করেছিল অস্ট্রেলিয়া। ৪টি উইকেট নেন উইয়ান মুল্ডার, ৩টি উইকেট মার্কো ইয়ানসেনের।

প্রথম ইনিংসে ব্যাট করতে নেমেছে দক্ষিণ আফ্রিকা।

/টিই/