শিরোনাম

ফিফা র‍্যাংকিংয়ে নতুন শীর্ষ দল

সিটিজেন ডেস্ক
ফিফা র‍্যাংকিংয়ে নতুন শীর্ষ দল
ছবি: সংগৃহীত

ফিফার মার্চ আন্তর্জাতিক উইন্ডো শেষে প্রকাশিত নতুন র‍্যাংকিংয়ে শীর্ষস্থান দখল করেছে ফ্রান্স। নতুন রিয়েল-টাইম পয়েন্টস আপডেট সিস্টেমে এই পরিবর্তন এসেছে।

সাম্প্রতিক ম্যাচে ব্রাজিল ও কলম্বিয়ার বিপক্ষে জয় পেয়ে এক নম্বরে উঠে এসেছে ফ্রান্স। অন্যদিকে মিসরের সঙ্গে ড্র করায় শীর্ষস্থান হারিয়ে নিচে নেমে গেছে স্পেন।

ফিফা র‍্যাংকিংয়ে নতুন শীর্ষ দশ দল।
ফিফা র‍্যাংকিংয়ে নতুন শীর্ষ দশ দল।

এই উইন্ডো শেষে ব্রাজিলের অবস্থানও কিছুটা পিছিয়েছে। কার্লো আনচেলত্তির দল ক্রোয়েশিয়াকে ৩-১ গোলে হারালেও র‍্যাংকিংয়ে ষষ্ঠ স্থানে নেমে গেছে। এর আগে ফ্রান্সের কাছে হেরে সাময়িকভাবে আরও নিচে নেমেছিল তারা। পরে নেদারল্যান্ডস ও ইকুয়েডরের ড্রয়ের কারণে আবার ছয়ে উঠে আসে ব্রাজিল।

পর্তুগাল এক ধাপ এগিয়ে উঠে এসেছে পঞ্চম স্থানে। অন্যদিকে মৌরিতানিয়া ও জাম্বিয়াকে হারালেও এক ধাপ পিছিয়ে তৃতীয় স্থানে নেমেছে আর্জেন্টিনা।

সব মিলিয়ে মার্চ উইন্ডোর পারফরম্যান্সে শীর্ষস্থানসহ শীর্ষ ১০-এ বেশ কিছু পরিবর্তন এসেছে বলে জানিয়েছে ফিফা।

/এসএ/