৫ হলুদ কার্ডেও কেন নিষিদ্ধ নন মেসি

৫ হলুদ কার্ডেও কেন নিষিদ্ধ নন মেসি
সিটিজেন জার্নাল স্পোর্টস ডেস্ক

যুক্তরাষ্ট্রের মেজর লিগ সকারে (এমএলএস) নিজেদের পরবর্তী ম্যাচে নিউ ইংল্যান্ড রেভোল্যুশনের মুখোমুখি হবে ইন্টার মায়ামি। চলতি মৌসুমে পাঁচটি হলুদ কার্ড দেখায় এই ম্যাচে নিষেধাজ্ঞা পাওয়ার কথা লিওনেল মেসির। তবে সেটি হচ্ছে না।
এমএলএসের নিয়ম অনুযায়ী, নিয়মিত মৌসুমে কোনো খেলোয়াড় পাঁচটি হলুদ কার্ড দেখলে তাকে পরবর্তী ম্যাচে নিষিদ্ধ করার পাশাপাশি ২৫০ ডলার জরিমানা করা হয়। গত বুধবার সিনসিনাটির বিপক্ষে মায়ামির ম্যাচে (২-২ গোলে ড্র) ৪৪ মিনিটে হলুদ কার্ড দেখেন মেসি। সেটি এমএলএসের এ মৌসুমে তার পঞ্চম হলুদ কার্ড।
এমএলএসের আরেক নিয়ম অনুযায়ী, কোনো খেলোয়াড় যদি, ‘হলুদ, লাল কার্ড বা অতিরিক্ত কোনো শাস্তি না পেয়ে টানা পাঁচ ম্যাচ খেলেন, তবে তার নামের পাশে জমা হওয়া হলুদ কার্ডের সংখ্যা স্বয়ংক্রিয়ভাবে একটি কমে যায়।’ লিগে এই ‘ভালো আচরণের প্রণোদনা’ নিয়মিত মৌসুমে সর্বোচ্চ তিনবার প্রযোজ্য হয়।
পাঁচ নম্বর হলুদ কার্ডটি দেখার আগেই কার্ড না দেখে টানা পাঁচটির বেশি ম্যাচ খেলেছেন মেসি, যার ফলে আগের হলুদ কার্ডটি মওকুফ হয়ে গেছে। কার্ডটি মেসির শৃঙ্খলাজনিত রেকর্ডে থেকে গেলেও নিষেধাজ্ঞার মুখে পড়ার মতো কার্ডের সংখ্যায় যোগ হবে না।
চলতি মৌসুমে মেসি হলুদ কার্ড ছাড়া আলাদাভাবে তিনবার পাঁচ ম্যাচের ধারা পার করেছেন, কার্ডের নিয়ম অনুসারে এর অর্থ হলো, তার জমা হওয়া মোট কার্ডের সংখ্যা এখন দুটি।
আবার এই সমন্বিত কার্ডের সংখ্যা কোনোভাবেই ঋণাত্মক বা শূন্যের নিচে নামতে পারে না।
এমএলএসে ইস্টার্ন কনফারেন্স পয়েন্ট তালিকায় তৃতীয়তে আছে ইন্টার মায়ামি। ৩২ ম্যাচে তাদের সংগ্রহ ৫৬ পয়েন্ট। সমান ম্যাচে ৫৮ পয়েন্ট নিয়ে দুইয়ে নিউ ইংল্যান্ড রেভোল্যুশন। ৭১ পয়েন্ট নিয়ে শীর্ষে ৩২ ম্যাচ খেলা ন্যাশভিল।

ওয়েস্ট ইন্ডিজকে ১৭০ রানের লক্ষ্য দিলো বাংলাদেশ
৬ বলে ৬ ছক্কা বাংলাদেশের