৬ বলে ৬ ছক্কা বাংলাদেশের

সিটিজেন জার্নাল স্পোর্টস ডেস্ক
সিটিজেন জার্নাল স্পোর্টস ডেস্ক
৬ বলে ৬ ছক্কা বাংলাদেশের
হংকং সিক্সেসে বাংলাদেশ দল ওভারে ৬ বলে ৬ ছক্কা মারে

হংকংয়ে সিক্স-এ সাইড টুর্নামেন্টের প্রথম দুই ম্যাচে হারে বাংলাদেশ। তৃতীয় ম্যাচে আজ (শনিবার) হংকং সিক্সেসের বোল সেমিফাইনালে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে এক ওভারেই হাঁকিয়েছে ৬ ছক্কা।

শুরু থেকেই ব্যাট হাতে তাণ্ডব চালান হাবিবুর রহমান সোহান। তবে দলীয় ৫২ রানে সাব্বির বিদায় নেন। আর ১৩ বলে ফিফটি করে (৫৪) করে থামতে হয় সোহানকে।

ম্যাচে ব্ল্যাক সিম্পসনের করা চতুর্থ ওভারে সোহান ও মৃত্যুঞ্জয় চৌধুরী মিলে ৬ ছক্কা হাঁকান। ওভারের দুই বল খেলে অর্ধশতক হাঁকানোয় উঠে যেতে হয় সোহানকে।

পরের ৪ বলে ছক্কা হাঁকান মৃত্যুঞ্জয়। পঞ্চম ওভারের প্রথম বলে ছক্কা হাঁকান অধিনায়ক আবু হায়দার রনি। অর্থাৎ, টানা ৭ বলেই দক্ষিণ আফ্রিকা ছক্কা হজম করেছে বাংলাদেশের কাছে।

প্রোটিয়াদের বিপক্ষে ১২৯ রানের বড় পুঁজি নিয়েছে বাংলাদেশ। ৬ বলে ২৬ রান করে মৃত্যুঞ্জয় বিদায় নিলে আবারও ক্রিজে নামেন সোহান। ১০ বলে ২৮ রান করে অপরাজিত থাকেন অধিনায়ক রনি।

/টিই/