প্রেমে ব্যর্থ হয়ে ইয়াবা তৈরির কারখানা, যুবক গ্রেপ্তার

গাজীপুর সংবাদদাতা

গাজীপুরের টঙ্গীতে প্রেমে ব্যর্থ হয়ে ইন্টারনেট, ফেসবুক ও ইউটিউব থেকে তথ্য সংগ্রহ করে ইয়াবা তৈরির জন্য কারখানা গড়ে তোলেন নাজমুল ইসলাম বাপ্পি (৩২) নামে এক যুবক। গোপন তথ্যের ভিত্তিতে তার বাড়িতে অভিযান চালিয়ে ইয়াবা তৈরির বিভিন্ন সরঞ্জাম ও রাসায়নিক উপাদানসহ তাকে গ্রেপ্তার করেছে পুলিশ।
শনিবার (৩১ অক্টোবর) সকালে বিষয়টি নিশ্চিত করেছেন টঙ্গী জোনের সহকারী পুলিশ কমিশনার মো. এরশাদুল রহমান।
গ্রেপ্তার নাজমুল টঙ্গীর পাগার আলেক টেক এলাকার বাসিন্দা তাইজুল ইসলামের বড় ছেলে।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে কয়েক দিন ধরে নাজমুলের বাড়ির ওপর নজরদারি করা হচ্ছিল। পরে শুক্রবার (৩০ অক্টোবর) রাতে ওই বাড়িতে অভিযান চালানো হয়। এ সময় বাড়ির ভেতরে ইয়াবা তৈরির কারখানার সন্ধান পাওয়া যায়। সেখান থেকে ইয়াবা তৈরির বিভিন্ন সরঞ্জাম ও রাসায়নিক উপাদান জব্দ করা হয়।
গ্রেপ্তার নাজমুল বলেন, প্রেমে ব্যর্থ হয়ে নিঃস্ব হয়ে পড়ার পর ইয়াবা তৈরির পরিকল্পনা করি। পরে ইন্টারনেট, ফেসবুক ও ইউটিউব ঘেঁটে এ বিষয়ে তথ্য সংগ্রহ করে নিজেই ইয়াবা তৈরির উদ্যোগ নেই।
টঙ্গী জোনের সহকারী পুলিশ কমিশনার মো. এরশাদুল রহমান বলেন, গোপন সংবাদের ভিত্তিতে ওই বাড়িতে অভিযান চালানো হয়। সেখানে বিপুল পরিমাণ ইয়াবা তৈরির সরঞ্জাম ও রাসায়নিক উপাদান মজুত ছিল। অভিযান চালিয়ে সেগুলো জব্দ করা হয়েছে।
তিনি বলেন, গ্রেপ্তার নাজমুলের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।

ছাত্রীকে যৌন নিপীড়ন: মাদ্রাসা শিক্ষকের জামিন নামঞ্জুর