মিরপুরে আবারও খেলা বন্ধ

সিটিজেন জার্নাল স্পোর্টস ডেস্ক
সিটিজেন জার্নাল স্পোর্টস ডেস্ক
মিরপুরে আবারও খেলা বন্ধ
দ্রুত রান তোলার চেষ্টা করছেন জন ক্যাম্পবেল

মিরপুর টেস্টে আলোকস্বল্পতা বা বৃষ্টির কারণে এর আগের তিনদিনও খেলা বন্ধ হয়েছে। আজ শনিবার (৩১ অক্টোবর) টেস্টের চতুর্থ দিনেও আলোকস্বল্পতার পর বৃষ্টির কারণে খেলা বন্ধ হলো।

বাংলাদেশ দ্বিতীয় ইনিংসে অলআউট হয় ১৪২ রানে। ফলে জয়ের জন্য ওয়েস্ট ইন্ডিজের লক্ষ্য দাঁড়ায় ১৭০ রান।

খেলা বন্ধ হওয়ার আগে ওয়েস্ট ইন্ডিজ করেছে ১৪ ওভারে বিনা উইকেটে ৬৪ রান। অর্থাৎ জয়ের জন্য আর ১০৬ রান লাগে সফরকারীদের। ওয়ানডে মেজাজে খেলছেন ক্যারিবিয়ান ব্যাটাররা।

বাংলাদেশের এই টেস্ট জিততে উইকেট নেওয়ার বিকল্প নেই। তবে ভাগ্য সহায় হচ্ছে না। শেষ কিছু ওভারে কয়েকবার ওয়েস্ট ইন্ডিজের ব্যাটসম্যানদের পরাস্ত করেছেন বাংলাদেশের স্পিনাররা। তাতেও উইকেট আসছে না।

/টিই/