মিরপুরে শ্রমিকদের সড়ক অবরোধ

মিরপুরে শ্রমিকদের সড়ক অবরোধ
নিজস্ব প্রতিবেদক

নূন্যতম বেতন ৩০ হাজার টাকা করার দাবিতে রাজধানীর মিরপুরে সড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন পোশাক শ্রমিকরা। এর ফলে মিরপুরের বিভিন্ন সড়কে যান চলাচল বন্ধ হয়ে তীব্র যানজটের সৃষ্টি হয়েছে।
শনিবার (৩১ অক্টোবর) সকাল ১০টা থেকে মিরপুরের একাধিকস্থানে সড়ক অবরোধ করেন কয়েকটি কারখানার শ্রমিকরা।
বিক্ষোভকারী শ্রমিকরা জানান, জীবনযাত্রার ব্যয় বৃদ্ধি ও দৈনন্দিন খরচ মেটাতে আমরা হিমশিম খাচ্ছি। মাস শেষ হওয়ার আগেই টাকা শেষ হয়ে যায়।প্রতিদিন ১০ থেকে ১২ ঘণ্টা কাজ করি। মাসে পাই মাত্র ১৫ হাজার টাকা। সরকারি কর্মচারীদের বেতন বাড়ানোর ঘোষণা আসার পর আমাদের বাসা ভাড়াও বেড়েছে।
মিরপুর বিভাগের অতিরিক্ত উপকমিশনার (এডিসি) জাহিদুল ইসলাম বলেন, পোশাক কারখানার শ্রমিকেরা সড়ক অবরোধ করেছেন। পুলিশ ঘটনাস্থলে উপস্থিত রয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা চলছে।

আগারগাঁওয়ে শিক্ষার্থীদের সড়ক অবরোধ