শিরোনাম

সেনেগালের বিপক্ষে ফ্রান্সের একাদশে কারা

সিজেডএন স্পোর্টস ডেস্ক
সিজেডএন স্পোর্টস ডেস্ক
সেনেগালের বিপক্ষে ফ্রান্সের একাদশে কারা
সেনেগালের বিপক্ষে ম্যাচের আগে অনুশীলনে কিলিয়ান এমবাপ্পে

বাংলাদেশ সময় মঙ্গলবার দিবাগত রাত ১টায় এবারের বিশ্বকাপ অভিযান শুরু করছে দুইবারের বিশ্বচ্যাম্পিয়ন ফ্রান্স। ‘আই’ গ্রুপে প্রথম ম্যাচে ফ্রান্সের প্রতিপক্ষ আফ্রিকার দেশ সেনেগাল।

সেনেগালের বিপক্ষে ২০০২ বিশ্বকাপে গ্রুপ পর্বের খেলায় হেরেছিল ফ্রান্স। তবে অতীর রেকর্ড নিয়ে ভাবছে না দিদিয়ের দেশমের ফ্রান্স। কিলিয়ান এমবাপ্পে ২০২২ বিশ্বকাপে ফাইনালে হারলেও জিতেছিলেন গোল্ডেন বুট।

এবার এমবাপ্পে কত গোল করে থামবেন তা সময়ই বলে দেবে।

চলুন দেখে নেওয়া যাক দুই দলের একাদশ

সেনেগাল: এদুয়ার্দ মেন্দি (গোলকিপার), ক্রেপিন দিয়াতা, কালিদু কুলিবালি, মুসা নিয়াখাতে, এল হাজি মালিক দিউফ, লামিনে কামারা, ইদ্রিসা গেয়ে, পাপে গেয়ে, ইসমাইলা সার, নিকোলাস জ্যাকসন ও সাদিও মানে।

ফ্রান্স: মাইক মাইনিয়ঁ (গোলকিপার), দায়োত উপামেকানো, জুলস কুন্দে, উইলিয়াম সালিবা, থিও হার্নান্দেজ, অরেলিয়াঁ চুয়ামেনি, আদ্রিয়াঁ রাবিও, উসমান দেম্বেলে, কিলিয়ান এমবাপ্পে, মাইকেল ওলিসে, দিজিরে দুয়ে।

/টিই/