আর্জেন্টিনাকে শুভকামনা জানিয়ে দেওয়া মুশফিকের ফেসবুক পোস্ট ভাইরাল

সিজেডএন স্পোর্টস ডেস্ক

মাত্র ২ ঘণ্টা আগে পোস্টটি করেছেন মুশফিকুর রহিম। এটুকু সময়ের মধ্যেই তার সেই ফেসবুক পোস্টটি ঘুরছে বিভিন্ন মানুষের ফেসবুকের ওয়ালে ওয়ালে। পোস্টটি বাংলাদেশ জাতীয় দলের ক্রিকেটার মুশফিকুর রহিম করেছেন লিওনেল মেসি এবং আর্জেন্টিনা দলকে শুভকামনা জানিয়ে।
বাংলাদেশ সময় আগামীকাল সকাল ৭টায় এবারের বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচ খেলতে নামবে আর্জেন্টিনা। সেই ম্যাচে মেসির আর্জেন্টিনার প্রতিপক্ষ আলজেরিয়া। নিজেদের প্রথম বিশ্বকাপে আলজেরিয়া হারিয়ে দিয়েছিল সেই সময়ের পরাশক্তি পশ্চিম জার্মানিকে। ২০১৪ বিশ্বকাপের দ্বিতীয় রাউন্ডে তারা প্রায় হারিয়ে দিয়েছিল জার্মানিকে।
অন্যদিকে আর্জেন্টিনা গত বিশ্বকাপের শিরোপা জিতলেও নিজেদের প্রথম ম্যাচে সৌদি আরবের কাছে হেরে গিয়েছিল। এবার তাই আলজেরিয়া ম্যাচ নিয়ে বেশ সতর্ক আর্জেন্টিনা কোচ লিওনেল স্কালোনি।
কিন্তু মুশফিক মনে করছেন, কোনো অঘটন ছাড়াই বিশ্বকাপ শুরু করবে আর্জেন্টিনা এবং এবারের বিশ্বকাপেও সময়টা মেসি ও আর্জেন্টিনার। তিনি পোস্টে লিখেছেন, ‘মেসি আর আর্জেন্টিনার সময়।’ এর সঙ্গে দিয়েছেন দুই হাত তুলে দোয়া করার ইমোজি।
এই প্রতিবেদন লেখার সময় মুশফিকের পোস্টটি ৮৯৫ জন শেয়ার করেছেন। কমেন্টে হয়েছে ১০ হাজার ২০০। রিয়্যাক্ট করেছেন ২ লাখ ১৬ হাজার।