বড় ম্যাচে কিছু করতে পারে না কেইন: সাবেক ফরাসি তারকা

সিটিজেন জার্নাল স্পোর্টস ডেস্ক

ক্লাব ও জাতীয় দল মিলিয়ে গত মৌসুমে ৭৩ গোল করেছেন বায়ার্ন মিউনিখে খেলা ইংলিশ স্ট্রাইকার হ্যারি কেইন। জিতেছেন এবারের ব্যালন ডি’অর। তবে বড় ম্যাচে দলের জন্য কেইন কিছু করতে পারেন না বলে মন্তব্য করেছে সাবেক এক ফরাসি তারকা।
বাংলাদেশ সময় গত সোমবার (২৬ অক্টোবর) দিবাগত রাতে প্রথমবার লন্ডনের প্যালাডিয়াম থিয়েটারে কেইনের হাতে ওঠে ব্যালন ডি’অর।
সাবেক ফরাসি ফুটবলার সামির নাসরি সংবাদমাধ্যম ক্যানাল প্লাসে বলেন, ‘হ্যারি কেইন, ব্যালন ডি’অর…ওকে। পরিসংখ্যানই এখানে পার্থক্য গড়ে দিয়েছে। অনেক গুণের সমন্বয়ে তিনি চমৎকার এক খেলোয়াড়।’
ইংল্যান্ড অধিনায়ক দলকে ভালো কিছু দিতে পারেননি উল্লেখ করে ম্যানচেস্টার সিটি ও আর্সেনালের সাবেক মিডফিল্ডার নাসরি বলেন, ‘তিনি কখনো এমন খেলোয়াড় ছিলেন না, যিনি দলকে ভালো একটা অবস্থানে নিয়ে যাবেন বা বড় ম্যাচে জেতাবেন। প্রায়শই সামান্য দুর্বলতা থাকে।’
ফুটবল বিশ্লেষকদের মতে ৭৩ গোলের পাশাপাশি দলীয় সাফল্য কেইনকে এনে দিয়েছে ফুটবলের মর্যাদাপূর্ণ ব্যক্তিগত পুরস্কারটি। জাতীয় দলকে বিশ্বকাপের তৃতীয় এবং বায়ার্নের বুন্দেস লিগাসহ একাধিক ট্রফি জয়ে তার বড় ভূমিকা ছিল।

প্রথম সেশনে বাংলাদেশের রান ৯৬