মেসি ব্যালন ডি’অর না পাওয়ায় যা বললেন আর্জেন্টিনার অধিনায়ক

সিটিজেন জার্নাল স্পোর্টস ডেস্ক
সিটিজেন জার্নাল স্পোর্টস ডেস্ক
মেসি ব্যালন ডি’অর না পাওয়ায় যা বললেন আর্জেন্টিনার অধিনায়ক
লিওনেল মেসি

দুই বছর পর ব্যালন ডি’অরের প্রতিদ্বন্দ্বিতায় ফিরেছিলেন আর্জেন্টাইন মহাতারকা লিওনেল মেসি। অক্টোবরের শুরুতে আন্তর্জাতিক ফুটবল থেকে অবসর নেওয়ে মেসি ব্যালন ডি’অরে হয়েছেন পঞ্চম।

তবে ব্যালন ডি’অর কাউকে দেওয়ার সুযোগ থাকলে তা মেসিকেই দিতেন বলে মন্তব্য করেছেন আর্জেন্টিনার নতুন অধিনায়ক ক্রিস্টিয়ান রোমেরো।

আর্জেন্টিনা জাতীয় দলের অধিনায়ক হওয়ার পর ‘লস এদুল’কে দেওয়া প্রথম সাক্ষাৎকারে বিভিন্ন বিষয়ে কথা বলেছেন রোমেরো।

ব্যালন ডি’অর নিয়ে রোমেরো বলেন, ‘বর্তমান সময়ে এটি কিছুটা বিপণনের কৌশল হয়ে গেছে। সম্ভবত যার ইনস্টাগ্রামে অনুসারী বেশি, তাকেই দেওয়া হবে (হাসি)। আগে গ্যালারিতে বসে একটা ম্যাচ দেখলেই বোঝা যেতো, লিও (মেসি) কী করছে। তার সঙ্গে কারও তুলনাই হতো না। এ কারণেই সে সর্বকালের সেরা।’

ব্যালনজয়ী নির্বাচনের প্রক্রিয়া নিয়েও প্রশ্ন তোলেন রোমেরো, ‘সম্প্রতি এমন একটা ধারণা তৈরি হয়েছে যে চ্যাম্পিয়ন্স লিগ বা বিশ্বকাপ যে জিতবে, পুরস্কারটাও তারই পাওয়া উচিত। কিন্তু মেসি মাঠে যা করে এবং যে প্রভাব তৈরি করে, তা আমি আর কারও মধ্যে দেখিনি।’

মেসির বাইরে কাকে এই পুরস্কার দিতেন– এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘মেসিকেই দিতাম। যদিও সেটা সম্ভব নয়, তবু আমি তাকেই দিতাম।’

এবারের ব্যালন ডি’অর জয়ী হ্যারি কেইন চ্যাম্পিয়ন্স লিগ বা বিশ্বকাপ জেতেননি। জাতীয় দল ও ক্লাবের জার্সিতে ৭৩ গোল করেছেন তিনি। এছাড়া বায়ার্ন মিউনিখের বুন্দেসলিগাসহ ট্রেবল জয়ে ভূমিকা রাখেন।

/টিই/