ফিফা নির্বাচনে ইনফান্তিনোর পক্ষে সমর্থন এশিয়ার

সিজেডএন স্পোর্টস ডেস্ক

ফিফার আসন্ন নির্বাচনে বর্তমান সভাপতি জিয়ান্নি ইনফান্তিনোকে পুনরায় সমর্থনের ঘোষণা দিয়েছে এশিয়ান ফুটবল কনফেডারেশন (এএফসি)। টোকিওতে অনুষ্ঠিত এএফসির এক বিশেষ কংগ্রেসে এএফসি সভাপতি শেখ সালমান বিন ইব্রাহিম আল খলিফা প্রকাশ্যেই ইনফান্তিনোর প্রতি এ পূর্ণ সমর্থনের কথা জানান। ৪৭টি সদস্য দেশের মহাদেশীয় এ জোটের ভোট ইনফান্তিনোর চতুর্থ মেয়াদের জয় নিশ্চিত করতে অন্যতম ভূমিকা রাখবে। ১৮ নভেম্বর মনোনয়নপত্র জমার শেষ সময় হলেও এখন পর্যন্ত তার বিরুদ্ধে কেউ প্রতিদ্বন্দ্বিতায় নামেননি।
সম্মেলনে শেখ সালমান ইনফান্তিনোকে অভ্যর্থনা জানিয়ে বলেন, ফিফা সভাপতি হিসেবে আপনার নতুন দায়িত্ব গ্রহণের প্রচেষ্টায় আপনাকে ও আপনার নেতৃত্বকে সমর্থন করার জন্য আমরা আমাদের পূর্ণ অঙ্গীকার পুনর্ব্যক্ত করছি। আপনি এশিয়ার অনেক দেশ সফর করেছেন। আমি এ মহাদেশের অনেক সদস্যের সঙ্গে কথা বলেছি। আমি আপনার অনুভূতি জানি এবং আমি মনে করি আপনার অঙ্গীকারও সুস্পষ্ট।
যদিও এএফসির সব সদস্য দেশ একই সুরে ভোট দেবে কি না তা নিয়ে কিছুটা ধোঁয়াশা থেকে যায়, তবে সংখ্যাগরিষ্ঠ প্রতিনিধিরাই এ সিদ্ধান্তের পক্ষে থাকবেন বলে আশাবাদী শেখ সালমান। তিনি বলেন, আমার অনুভূতিই যে আমার অধিকাংশ সদস্যের অনুভূতি, সে বিষয়ে আমি নিশ্চিত। এবং আমি আপনাকেও একথা বলেছি।
তবে এএফসির এ সমর্থন অনেকের কাছেই কিছুটা চমকপ্রদ। কারণ মাত্র দুই মাস আগেই ইউরোপ ও মধ্য আমেরিকার ফুটবল সংস্থাগুলোর সঙ্গে সুর মিলিয়ে ফিফা প্রধানের সিদ্ধান্তের কঠোর সমালোচনা করেছিল এএফসি। মূলত বিশ্বকাপের ৪.২ বিলিয়ন ডলারের একটি বিতর্কিত পরিকল্পনাকে কেন্দ্র করে এ বিরোধের সূত্রপাত হয়। তবে গত সপ্তাহে জুরিখে ফিফার পরিচালনা পরিষদের বৈঠকে নিজের সেই ভুলের জন্য ক্ষমা চেয়েছেন ইনফান্তিনো।
বিশ্বজুড়ে ফুটবল প্রসারে ও সদস্য দেশগুলোতে আর্থিক সহায়তা বাড়াতে ইনফান্তিনোর নিরলস সফরেরও ভূয়সী প্রশংসা করেন শেখ সালমান। তিনি বলেন, এখানে আসার জন্য ধন্যবাদ। আমি জানি আপনি সব জায়গায় গিয়েছেন। আমি জানি না আপনি কীভাবে এটা করেন।
শেখ সালমানের পর নিজের বক্তব্য দেন জিয়ান্নি ইনফান্তিনো। অতীতে ভুলের কথা স্বীকার করে তিনি বলেন, যখন আপনি অনেক কিছু করেন, অনেক ভালো কাজও করেন- তখন কিছু ভুলও করেন। তবে গুরুত্বপূর্ণ বিষয় হলো, অভিজ্ঞতা থেকে, ভুল থেকে সবসময় শেখা, ক্ষমা চাওয়া, এগিয়ে যাওয়া, একত্রিত হওয়া, ঐক্যবদ্ধ হওয়া, আমাদের ভবিষ্যতের জন্য, আপনাদের ভবিষ্যতের জন্য নির্মাণ করা।
বক্তব্যের এক পর্যায়ে সদস্য দেশগুলোর অনুদান বৃদ্ধির চিত্র তুলে ধরে ইনফান্তিনো বলেন, আমি ফিফা সভাপতি হিসেবে দায়িত্ব নেওয়ার আগে- আপনাদের প্রত্যেকেই, আপনাদের মধ্যে কেউ কেউ এখনও এখানে আছেন এবং এখনও মনে করতে পারেন সেই সময়ের কথা। আপনাদের প্রত্যেকে প্রতি চার বছরে ১ মিলিয়ন মার্কিন ডলার পেতেন। আগামী বছরের ১লা জানুয়ারি থেকে তা বেড়ে ২৫ মিলিয়ন মার্কিন ডলার হবে।

ফুটবলের রাজা পেলের জন্মদিন আজ, জানুন তার অনন্য কিছু কীর্তি