ডিএসসিসির অতিরিক্ত প্রধান প্রকৌশলী বোরহানের দুর্নীতির তদন্ত হবে

নিজস্ব প্রতিবেদক

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) অতিরিক্ত প্রধান প্রকৌশলী কাজী মোহাম্মদ বোরহান উদ্দিনের বিরুদ্ধে একাধিক অভিযোগ ওঠায় তা তদন্তের নির্দেশ দিয়েছে স্থানীয় সরকার বিভাগ।
রবিবার (৫ জুলাই) স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের স্থানীয় সরকার বিভাগের সিটি করপোরেশন-১ শাখা থেকে এ সংক্রান্ত চিঠি দেওয়া হয়েছে। চিঠিতে স্বাক্ষর করেছেন স্থানীয় সরকার বিভাগের উপসচিব মো. রবিউল ইসলাম।
এতে বলা হয়, কাজী মোহাম্মদ বোরহান উদ্দিনের বিরুদ্ধে দুর্নীতি, অনিয়ম, ক্ষমতার অপব্যবহার, কমিশন-বাণিজ্য, সরকারি অর্থ আত্মসাৎ, অবৈধ পদোন্নতি, অনিয়মের মাধ্যমে তৃতীয় গ্রেড সুবিধা গ্রহণ এবং অবৈধ সম্পদ অর্জনের সুস্পষ্ট অভিযোগ রয়েছে।
স্থানীয় সরকার বিভাগের অতিরিক্ত সচিব মু. মনিরুজ্জামানের কাছে চিঠিটি পাঠানো হয়েছে। আরও বলা হয়েছে, অভিযোগগুলো সরেজমিন তদন্ত করে ১৫ কার্যদিবসের মধ্যে স্থানীয় সরকার বিভাগের সচিবের কাছে প্রতিবেদন জমা দিতে হবে।
স্থানীয় সরকার মন্ত্রণালয় সূত্র বলছে, তদন্তে অভিযোগের সত্যতা পাওয়া গেলে সংশ্লিষ্ট কর্মকর্তার বিরুদ্ধে প্রশাসনিক ব্যবস্থা নেওয়া হতে পারে।

ডিএসসিসির নির্বাহী প্রকৌশলী গোলাম কিবরিয়া সাময়িক বরখাস্ত