ফ্রান্সের বিশ্বকাপ জয় নিয়ে বিতর্ক

ফ্রান্সের বিশ্বকাপ জয় নিয়ে বিতর্ক
সিজেডএন স্পোর্টস ডেস্ক

১৯৯৮ এ প্রথমবারের মতো বিশ্বকাপ জেতে ফ্রান্স। বিশ্বকাপের আগে ফ্রান্স ফুটবল দলের ডোপ পরীক্ষা (ডোপ টেস্ট) আকস্মিকভাবে বন্ধ করে দেওয়া হয়েছিল। প্রায় তিন দশক পর প্রথমবার এ তথ্য স্বীকার করেছেন ফ্রান্সের সাবেক ক্রীড়ামন্ত্রী মারি-জর্জ বুঁফে। তার স্বীকারোক্তি ফরাসি ফুটবলে নতুন বিতর্কের জন্ম দিয়েছে।
এক প্রামাণ্যচিত্রে বুঁফে বলেন, ১৯৯৮ বিশ্বকাপের আগে ফ্রান্স দলে কোনো আকস্মিক ডোপ পরীক্ষা না চালানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। অথচ ২০১৩ তিনি এমন কোনো নির্দেশ দেওয়ার কথা অস্বীকার করেছিলেন।
প্রামাণ্যচিত্রটি মূলত কিংবদন্তি ফুটবলার জিনেদিন জিদানের উত্থান নিয়ে নির্মিত। সম্প্রতি দিদিয়ের দেশমের স্থলাভিষিক্ত হয়ে ফ্রান্সের প্রধান কোচের দায়িত্ব নিয়েছেন ১৯৯৮ বিশ্বকাপজয়ী জিদান।
বুঁফে জানান, ১৯৯৭ সালে টিন এলাকায় জাতীয় দলের অনুশীলন ক্যাম্পে আকস্মিক ডোপ পরীক্ষা চালানো হয়েছিল। সব খেলোয়াড়ের ফল নেগেটিভ এলেও ওই পরীক্ষায় দল ও ফরাসি ফুটবল কর্তৃপক্ষের মধ্যে অসন্তোষ তৈরি হয়।
সেই সময় ক্রীড়া মন্ত্রণালয়ের হয়ে ডোপ পরীক্ষা পরিচালনা করেছিলেন চিকিৎসক আলাঁ গার্নিয়ে। তিনি দাবি করেন, বুঁফে নিজেই তাকে জানান, বিশ্বকাপ শেষ না হওয়া পর্যন্ত ফ্রান্স দলে কোনো আকস্মিক ডোপ পরীক্ষা চালানো যাবে না।
বুঁফের ভাষায়, নির্দেশটি সম্ভবত তৎকালীন প্রধানমন্ত্রীর কার্যালয় বা সরকারের উচ্চপর্যায় থেকে এসেছিল।
১৯৯৮ বিশ্বকাপ ফাইনালে ব্রাজিলকে ৩-০ গোলে হারিয়েছিল ফ্রান্স। জোড়া গোল করেন জিনেদিন জিদান। তবে প্রায় ৩০ বছর পর সাবেক ক্রীড়ামন্ত্রীর এই স্বীকারোক্তি সেই সাফল্যের পেছনে প্রশাসনিক সিদ্ধান্তগুলো নিয়ে নতুন বিতর্কের জন্ম দিলো।

শফিক-বাবরের ব্যাটে দারুণ জবাব পাকিস্তানের