শিরোনাম

শফিক-বাবরের ব্যাটে দারুণ জবাব পাকিস্তানের

সিজেডএন স্পোর্টস ডেস্ক
সিজেডএন স্পোর্টস ডেস্ক
শফিক-বাবরের ব্যাটে দারুণ জবাব পাকিস্তানের
আব্দুল্লাহ শফিক ও বাবর আজম টেস্টের দ্বিতীয় দিনে জুটিতে ১৬৮ রান তোলেন

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে পাকিস্তানের টেস্ট সিরিজ শুরুর সময় গায়ানায় লাহোর কালান্দার্সের হয়ে গ্লোবাল সুপার লিগ টি-টোয়েন্টি খেলছিলেন আব্দুল্লাহ শফিক। আব্দুল্লাহ ফাজালের চোটে টেস্ট দলে ডাক পান তিনি। গায়না থেকে যান ত্রিনিদাদে। এরপর একাদশে সুযোগ পেলেন শান মাসুদের চোটের কারণে। ১০ মাস পর টেস্ট খেলতে নেমেই সেঞ্চুরি করলেন শফিক।

টেস্টে তিন অঙ্কের স্বাদ পেলেন শফিক প্রায় দুই বছর পর। প্রায় চার বছর ও ৩৪ ইনিংসের টেস্ট সেঞ্চুরির খরা ঘোচানোর অপেক্ষায় আছেন বাবর আজম। প্রথম ইনিংসে ওয়েস্ট ইন্ডিজের ৩৪৪ রানে অলআউের পর দ্বিতীয় দিন শেষে ২ উইকেটে ২৬৬ করেছে পাকিস্তান।

১০৭ রান নিয়ে দিন শেষ করেছেন শফিক। ২৫ টেস্টে এটি তার ষষ্ঠ সেঞ্চুরি। দশম শতরান থেকে ১৪ রান দূরে অপরাজিত আছেন বাবর।

ওয়েস্ট ইন্ডিজ দিন শুরু করে ৫ উইকেটে ২৩৯ রান নিয়ে। জাস্টিন গ্রেভস ও রস্টন চেইসের জুটি নতুন দিনের শুরুটাও করে ভালো। ৭৩ রান করা গ্রেভস বিদায় নিলে ৯৬ রানের জুটি ভাঙে। দলীয় ৩০৪ রানে বিদায় নেন চেইস (৭০)। এরপর আর বেশিক্ষণ টেকেনি স্বাগতিকদের ইনিংস। সাজিদ কান নেন ৪ উইকেট।

পাকিস্তানের উদ্বোধনী জুটি লম্বা হয়নি। ১৪ রানে আউট জন ইমাম-উল-হাক। তবে আরেক ওপেনার আজান আওয়াইস দ্বিতীয় উইকেটে শাফিকের সঙ্গে জুটি গড়েন ৬৪ রানের। ১০ চারে ৫৫ রান করা ব্যাটসম্যান আউট হন জোমেল ওয়ারিক্যানের বলে সুইপ খেলার চেষ্টায়।

দিনের বাকি সময় কাটিয়ে দেন শাফিক ও বাবর জুটি। দিন শেষে ১০ চার ও ২ ছক্কায় ১৮৫ বলে ১০৭ রানে অপরাজিত শাফিক, বাবরের রান ১০ চার ও ১ ছক্কায় ১২৬ বলে ৮৬। দুজনের অবিচ্ছিন্ন জুটির রান ১৬৮।

/টিই/