বিশ্বকাপ ভেন্যুতে পানির বোতল নিয়ে ঢোকা যাবে না

সিটিজেন স্পোর্টস ডেস্ক

২০২৬ বিশ্বকাপের খেলা দেখতে আসা দর্শকদের পুনর্ব্যবহারযোগ্য পানির বোতল নিয়ে স্টেডিয়ামে প্রবেশে নিষেধাজ্ঞা জারি করেছে ফিফা। ফলে তৃষ্ণার্ত দর্শকদের স্টেডিয়ামের ভেতরে বোতলজাত পানি কিনতে হবে।
যুক্তরাষ্ট্রের সংবাদমাধ্যম ‘দ্য অ্যাথলেটিক’ তাদের প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।
এর আগে ফিফার স্টেডিয়ামবিষয়ক আনুষ্ঠানিক আচরণবিধিতে উল্লেখ ছিল, ‘কোনো দ্বিধা ছাড়াই দর্শকেরা স্টেডিয়ামের ভেতরে সর্বোচ্চ এক লিটার ধারণক্ষমতার খালি, স্বচ্ছ ও পুনর্ব্যবহারযোগ্য প্লাস্টিকের বোতল নিয়ে প্রবেশ করতে পারবেন।’
এবার ফিফার হালনাগাদ করা আচরণবিধিতে বলা হয়েছে, ‘কোনো প্রকার সংশয় ছাড়াই জানানো যাচ্ছে যে পুনর্ব্যবহারযোগ্য পানির বোতল স্টেডিয়ামের ভেতরে আনা যাবে না।’
নিরাপত্তার স্বার্থে নিয়মে এমন পরিবর্তন করা হয়েছে বলে অ্যাথলেটিককে জানিয়েছেন ফিফার এক কর্মকর্তা।
যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকোয় ১১ জুন শুরু হবে বিশ্বকাপ। প্রচণ্ড তাপপ্রবাহের কারণে স্বাস্থ্যঝুঁকিতে পড়তে পারেন বলে বিশেষজ্ঞরা সতর্ক করার পরও ফিফা নিয়ম পরিবর্তন করলো।
অবশ্য গত বিশ্বকাপেও স্টেডিয়ামের ভেতরে পানির বোতল নিয়ে প্রবেশের অনুমতি পাননি সমর্থকেরা।

আর্জেন্টিনাকে বার্তা দিয়ে রাখলো আলজেরিয়া