আবার ফাইনালে ‘মি. ইউরোপা লিগ’
সিটিজেন স্পোর্টস ডেস্ক

আবার ফাইনালে ‘মি. ইউরোপা লিগ’
সিটিজেন স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ০৮ মে ২০২৬, ১২: ৫৫

প্রথম লেগের হারে কিছুটা শঙ্কা জেগেছিল সেমিফাইনাল থেকে বিদায় নেওয়ার। তবে ইউরোপা লিগ আর কোচ উনাই এমেরির সম্পর্ক এমন নিবিড় যে, সব শঙ্কা উড়িয়ে আবারও ফাইনালে তার দল। প্রথম লেগের ১-০ ব্যবধান ঘুচিয়ে নটিংহ্যাম ফরেস্টকে দুমড়েমুচড়ে ফাইনালে উঠেছে অ্যাস্টন ভিলা। ‘মি. ইউরোপা লিগ’ নামে খ্যাত উনাই এমেরি এখন আরও এক শিরোপার দুয়ারে।
দ্বিতীয় লেগে বৃহস্পতিবার (৮ মে) রাতে অ্যাস্টন ভিলা ৪-০ তে নটিংহ্যাম ফরেস্টকে হারিয়েছে। ইউরোপা লিগে এমেরির এটি ষষ্ঠ ফাইনাল! আগের পাঁচ ফাইনালে ট্রফি উঁচিয়ে ধরেছেন তিনি চারবার।
উনাই এমেরির কোচিংয়ে ইউরোপা লিগে ২০১৪, ২০১৫ ও ২০১৬ আসরে হ্যাটট্রিক শিরোপা জিতেছিল সেভিয়া। পরে ২০২১ সালে শিরোপা এনে দেন তিনি স্প্যানিশ ক্লাব ভিয়ারিয়ালকে। ২০১৯ সালে আর্সেনালের দায়িত্বে থাকার সময় ইউরোপা লিগের ফাইনালে হেরেছিলেন তিনি চেলসির কাছে।
৫৪ বছর বয়সী স্প্যানিশ কোচের সামনে এখন পঞ্চম ইউরোপা লিগ জয়ের হাতছানি। ম্যাচ শেষে এমেরি বলেন, ‘এখন আমাদেরকে ফাইনালে তাকাতে হবে। আশা করি, ভক্তদের জন্য দারুণ কিছু করবে এই ক্লাব।’

/টিই/

প্রথম সেশনে বাংলাদেশের ১০০ পার
২০২৬ বিশ্বকাপ মাতাতে ফিরছেন শাকিরা