শিরোনাম

প্রথম সেশনে বাংলাদেশের ১০০ পার

নিজস্ব প্রতিবেদক
প্রথম সেশনে বাংলাদেশের ১০০ পার
তৃতীয় উইকেটে মুমিনুল হকের সঙ্গে জুটি গড়েছেন নাজমুল হোসেন শান্ত। ছবি: সংগৃহীত

বাংলাদেশের বিপক্ষে মিরপুর টেস্টে শুক্রবার (৮ মে) সকালে টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেন পাকিস্তান অধিনায়ক শান মাসুদ। পিচে ঘাস থাকায় সকালবেলা শুরুতে পেসারদের সুবিধা পাওয়ার কথা ছিল। দলীয় ৩১ রানে দ্বিতীয় উইকেট হারায় বাংলাদেশ। প্রথম সেশনের বাকি সময়টা পার করেছেন মুমিনুল হক ও নাজমুল হোসেন শান্ত।

প্রথম সেশন শেষে বাংলাদেশ করেছে ২৬ ওভারে ২ উইকেটে ১০১ রান।

তৃতীয় উইকেটে ৯৫ বলে ৭০ রানের অবিচ্ছিন্ন জুটি গড়েছেন মুমিনুল ও শান্ত। এই জুটিতে মুমিনুলের অবদান ৪৫ বলে ২৯ এবং নাজমুলের ৫০ বলে ৩৯। মুমিনুল ৩১ ও নাজমুল ৩৯ রানে অপরাজিত। মুমিনুল ৪টি চার মেরেছেন। নাজমুল ৪টি চারের সঙ্গে একটি ছক্কাও হাঁকান।

প্রথম সেশনে পাঁচ বোলার ব্যবহার করেছে পাকিস্তান। এর আগে সপ্তম ওভারে শাহিন আফ্রিদির প্রথম বলে স্লিপে ক্যাচ দিয়ে ফেরেন মাহমুদুল হাসান জয় (৮)। এরপর হাসান আলীর বলে সাদমানও (১৩) স্লিপে ক্যাচ দেন।

/টিই/