বিশ্বকাপে আজ কি তাহলে নেইমার-আলোর রাত

বিশ্বকাপে আজ কি তাহলে নেইমার-আলোর রাত
সিজেডএন স্পোর্টস ডেস্ক

নেইমারের কেমন লাগছে? শেষ নাচের আসরে এসেছেন, অথচ মঞ্চেই উঠতে পারছেন না। অন্যদিকে তার শেষ নাচের প্রতিযোগীরা কী মোহময় নাচেই না মুগ্ধ করে চলেছেন সবাইকে!
প্রথম ম্যাচে হ্যাটট্রিক, দ্বিতীয় ম্যাচে জোড়া গোল; লিওনেল মেসি শুরু থেকেই মোহিত করছেন ফুটবল রোমান্টিকদের। পর্তুগালের প্রথম ম্যাচে ক্রিস্টিয়ানো রোনালদো ছিলেন ম্লান। কিন্তু দ্বিতীয় ম্যাচেই আলোকিত করেছেন হাউস্টনের এনআরজি স্টেডিয়াম। শেষ নাচ নয়, এমন তারকার আলোয়ও আলোকিত হচ্ছে এবারের বিশ্বকাপ। কিলিয়ান এমবাপ্পে, আর্লিং হলান্ড, লামিনে ইয়ামাল, হ্যারি কেইনদের দ্যুতিতে উজ্জ্বল হচ্ছে চারদিক।
আর নেইমার? বিশ্বজয় করতে এসে যুদ্ধেই নামতে পারছেন না। হয়ে আছেন মেঘে ঢাকা তারা! নেইমার চোট থেকে এখনো সেরে ওঠেননি, তার পনুর্বাসন চলছে; এটা জেনেই তাকে বিশ্বকাপে নিয়ে এসেছেন ব্রাজিল কোচ কার্লো আনচেলত্তি। ব্রাজিলের প্রথম দুটি ম্যাচে খেলতে পারেননি। কিন্তু গতকাল (২৩ জুন) আনচেলত্তি ঘোষণা দিয়েছেন, নেইমার মাঠে নামার জন্য পুরো ফিট।
ব্রাজিল বাংলাদেশ সময় আজ (২৪ জুন) রাত ৪টায় মাঠে নামছে। গ্রুপ পর্বের শেষ ম্যাচটিতে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নদের প্রতিপক্ষ স্কটল্যান্ড। দুই দলের শক্তি বিবেচনা করলে ব্রাজিলের জন্য এটা কঠিন কোনো ম্যাচ নয়। নেইমারকে হয়তো এ ম্যাচে নামানোর জরুরিও নয়। কিন্তু আনচেলত্তি চাইবেন, শেষ বত্রিশের আগে এ ম্যাচ দিয়ে নেইমারকে একটু মানিয়ে নেওয়ার সময় দিতে।
এইসব দিক বিবেচনা করে নেইমার যদি শেষ পর্যন্ত স্কটল্যান্ডের বিপক্ষে আজ মাঠে নামেনই, কী করতে পারবেন? মেসি-রোনালদোরা আলো ছড়াচ্ছেন বিশ্বকাপে, নেইমারও চাইবেন তার আলোয় আলোকিত হোক বিশ্বকাপ। কিন্তু প্রায় তিন বছর পর জাতীয় দলের জার্সি গায়ে মাঠে নেমে নেইমার কি সত্যই তেমন কিছূ করে দেখাতে পারবেন! বিশ্বকাপের আজকের রাতটিকে নিজের করে নেবেন?

স্কটল্যান্ড ম্যাচে মাঠে ফিরছেন নেইমার