ফিলিপ লামের অভিযোগ, ‘বিশ্বকাপ বিক্রি হয়ে যাচ্ছে’

সিজেডএন স্পোর্টস ডেস্ক

এবারের বিশ্বকাপের কিছু নিয়ম নিয়ে বিরক্ত জার্মানি ফুটবল দলের সাবেক অধিনায়ক ফিলিপ লাম। ২০১৪ ব্রাজিল বিশ্বকাপজয়ী এই তারকা জার্মানির সংবাদপত্র ডি জাইটে লেখা এক কলামে ফিফার ওপর নিজের ক্ষোভ উগরে দিয়েছেন। তিনি সমালোচনা করেছেন ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনোর।
৪৮ দলের বিশ্বকাপ নিয়ে দর্শকের যেমন রোমাঞ্চের শেষ নেই। কেউ কেউ আবার এটা নিয়ে সমালোচনাও করছেন। ম্যাচের প্রতি অর্ধে ‘হাইড্রেশন ব্রেক’ নিয়েও তো এ বিশ্বকাপে খেলা বিভিন্ন দলের কোচ–খেলোয়াড়রাই বিরক্ত।
এর মধ্যেই নিজের কলামে লাম লিখেছেন, ‘বিশ্বকাপ বিক্রি হয়ে যাচ্ছে, যা ফুটবলের বিশ্বাসযোগ্যতাকে ক্ষুণ্ন করছে। এর ফলে সমর্থকদের মধ্যে অস্বস্তি তৈরি হচ্ছে। ফিফা ও বিশ্বকাপকে এখন আলাদা করে দেখা সমর্থকদের জন্য কঠিন হয়ে উঠছে।’
বিশ্বকাপের টিকিটের আকাশছোঁয়া মূল্য নিয়ে প্রশ্ন তুলেছেন জার্মানির সাবেক ডিফেন্ডার, ‘ফিফার বিরুদ্ধে প্রকৃত চাহিদা সম্পর্কে সঠিক তথ্য না দেওয়ার এবং সেটিকে ব্যবহার করে আয় সর্বোচ্চ করার চেষ্টার অভিযোগ আছে।’