ইয়ামাল-ওয়ারসাবালে বড় জয়ে পথে ফিরলো স্পেন

সিজেডএন স্পোর্টস ডেস্ক

এবারের বিশ্বকাপে শিরোপার অন্যতম দাবিদার স্পেন। বর্তমান ইউরো চ্যাম্পিয়নও তারা। সেই দলটি গ্রুপে নিজেদের প্রথম ম্যাচে কেপ ভার্দের বিপক্ষে ড্র করেছিল। লামিনে ইয়ামাল সেদিন খেলেছিলেন বদলি হিসেবে। রবিবার (২১ জুন) সৌদি আরবের বিপক্ষে শুরুর একাদশে নেমেই বিশ্বমঞ্চে আলো ছড়ালেন ইয়ামাল। তাতে স্পেন প্রথমার্ধেই এগিয়ে যায় ৩ গোলে। শেষ পর্যন্ত লা রোজারা ম্যাচটা জিতেছে ৪-০ ব্যবধানে।
আটলান্টায় শুরু থেকেই স্পেন আক্রমণের ঝড় তোলে ৪-৩-৩ ফরমেশনে মাঠে নামা। ম্যাচের দশম মিনিটে প্রথম গোল পায় স্পেন। স্কোরশিটে নাম তোলেন ইয়ামাল। বিশ্বকাপে ইয়ামালের প্রথম গোলও এটি। এই গোলের মাধ্যমে স্প্যানিশ ফুটবলের নতুন রাজপুত্র ছুঁয়েছেন কিংবদন্তি পেলেকে। বিশ্বকাপের ইতিহাসে ১৮ বছর বা তার কম বয়সী কোনো খেলোয়াড়ের করা ম্যাচের প্রথম গোলের রেকর্ড এতো দিন ছিল শুধু পেলের। ১৯৫৮ বিশ্বকাপে ওয়েলসের বিপক্ষে মাত্র ১৭ বছর বয়সে সেই কীর্তি গড়েছিলেন ব্রাজিলিয়ান মহাতারকা। ৬৮ বছর পর সেই তালিকায় নাম লেখান ইয়ামাল।
২১ মিনিটে কর্নার থেকে বক্সের ভেতর তৈরি হওয়া জটলার মধ্যে বল পেয়ে দানি ওলমো ফ্লিকে বল বাড়িয়ে দেন সামনে। এমেরিক লাপোর্তে মাথা ছুঁইয়ে বলের দিক পরিবর্তন করেন। আর ফাকায় থাকা মিকেল ওয়ারসাবাল বল জালে পাঠিয়ে ব্যবধান দ্বিগুণ করেন। তিন মিনিট পর ওয়ারসাবালের গোলে ব্যবধান আরও বাড়ায় লুইস দে লা ফুয়েন্তের দল।
প্রথমার্ধের পর আর মাঠে নামেননি ইয়ামাল। আরেক গোলদাতা ওয়ারসাবালকেও আর নামাননি কোচ। তবে বিরতি থেকে ফিরেও স্প্যানিশদের আক্রমণের ধার কমেনি। স্পেনের আক্রমণের সঙ্গে তাল মিলাতে না পেরে নিজের জালেই বল পাঠান সৌদি আরবেন হাআন আল তামবাকতি। এখন পর্যন্ত ৮টি আত্মঘাতী গোল হয়েছে এবারের বিশ্বকাপে। শুধু ২০১৮ রাশিয়া বিশ্বকাপে এর চেয়ে বেশি আত্মঘাতী গোল (১২) হয়েছিল।
ম্যাচের যোগকরা সময়ে ফেরান তোরেস সৌদির জালে বল পাঠালেও তা অফসাইডে বাতিল হয়। ভিএআর দেখে দেওয়া হয় অফসাইডের সিদ্ধান্ত। তাতে চার গোলের জয় নিয়েই মাঠ ছাড়ে স্পেন।
‘এইচ’ গ্রুপে দুই ম্যাচ শেষে চার পয়েন্টে শীর্ষে স্পেন। দুই ম্যাচ থেকে এক পয়েন্ট সৌদির। এক পয়েন্ট করে পাওয়া উরুগুয়ে-কেপ ভার্দের ম্যাচ শুরু হবে বাংলাদেশ সময় ভোর ৪টায়।

পেলের রেকর্ডে ভাগ বসালেন ইয়ামাল
অস্ট্রিয়া ম্যাচের আগে অভিযোগের চাপে আর্জেন্টিনা