শিরোনাম

পেলের রেকর্ডে ভাগ বসালেন ইয়ামাল

সিজেডএন স্পোর্টস ডেস্ক
সিজেডএন স্পোর্টস ডেস্ক
পেলের রেকর্ডে ভাগ বসালেন ইয়ামাল
শুরুর একাদশে নেমেই গোল করেছেন লামিনে ইয়ামাল

বিশ্বকাপে সৌদি আরবের বিপক্ষে ম্যাচে শুরুর একাদশে সুযোগ পেয়েই ইতিহাস গড়েছেন লামিনে ইয়ামাল। আটলান্টায় শুরু থেকেই স্পেন আক্রমণের ঝড় তোলে। প্রথমার্ধেই এগিয়ে যায় ৩-০ ব্যবধানে।

ম্যাচের দশম মিনিটে প্রথম গোল করেন ইয়ামাল। বিশ্বকাপে ইয়ামালের প্রথম গোলও এটি। এই গোলের মাধ্যমে স্প্যানিশ ফুটবলের নতুন রাজপুত্র ছুঁয়েছেন কিংবদন্তি পেলেকে।

বিশ্বকাপের ইতিহাসে ১৮ বছর বা তার কম বয়সী কোনো খেলোয়াড়ের করা ম্যাচের প্রথম গোলের রেকর্ড এতো দিন ছিল শুধু পেলের। ১৯৫৮ বিশ্বকাপে ওয়েলসের বিপক্ষে মাত্র ১৭ বছর বয়সে সেই কীর্তি গড়েছিলেন ব্রাজিলিয়ান মহাতারকা। ৬৮ বছর পর সেই তালিকায় ঠাই পেলেন ইয়ামাল।

২১ মিনিটে কর্নার থেকে বক্সের ভেতর তৈরি হওয়া জটলার মধ্যে বল পেয়ে দানি ওলমো ফ্লিকে বল বাড়িয়ে দেন সামনে। এমেরিক লাপোর্তে মাথা ছুঁইয়ে বলের দিক পরিবর্তন করেন। আর ফাকায় থাকা মিকেল ওয়ারসাবাল বল জালে পাঠিয়ে ব্যবধান দ্বিগুণ করেন।

তিন মিনিট পর ব্যবধান বাড়ায় স্পেন। দানি ওলমোর থেকে বল পেয়ে সামনে এগিয়ে যান ওয়ারসাবাল। নিখুঁত শটে গোল করেন।

ম্যাচের নিয়ন্ত্রণ পুরোপুরি নিজেদের মুঠোয় নিয়েই বিরতিতে যায় ‘লা রোজা’।

/টিই/