কেইনের হাতে ব্যালন ডি’অর দেখছেন টুখেল

সিজেডএন স্পোর্টস ডেস্ক
সিজেডএন স্পোর্টস ডেস্ক
কেইনের হাতে ব্যালন ডি’অর দেখছেন টুখেল
হ্যারি কেইন ও টমাস টুখেল

বায়ার্ন মিউনিখের হয়ে অসাধারণ মৌসুম কাটান হ্যারি কেইন। ইংল্যান্ডের হয়ে বিশ্বকাপে দারুণ পাফরম্যান্স করেন। ক্লাব ও দেশের হয়ে দুর্দান্ত পারফরম্যান্সের পর ব্যালন ডি’অর কেইনের প্রাপ্য বলে মনে করেন ইংল্যান্ডের কোচ টমাস টুখেল।

এবারের ব্যালন ডি’অর লড়াইয়ে লামিনে ইয়ামাল, কিলিয়ান এমবাপ্পের সঙ্গে আছেন কেইন। গত মৌসুমে ক্লাব ও দেশের হয়ে মৌসুমে মোট মোট ৭৩টি গোল করেন তিনি। বায়ার্ন জিতে নেয় বুন্দেসলিগা, জার্মান কাপ ও জার্মান সুপার কাপের শিরোপা। বিশ্বকাপে তৃতীয় হয় ইংল্যান্ড, গত ৬০ বছরে যা টুর্নামেন্টে তাদের সেরা সাফল্য।

টুখেলের মতে, পুরস্কারটি তার অধিনায়কেরই প্রাপ্য। তিনি বলেন, ‘হ্যাঁ, এরকম একটি মৌসুমের পর, অবশ্যই হ্যাঁ (ব্যালন ডি’অর প্রাপ্য)। ৭০টির বেশি গোল, বায়ার্ন মিউনিখের হয়ে তিনটি শিরোপা, বিশ্বকাপ এবং চ্যাম্পিয়নস লিগের সেমিফাইনাল।’

ইংল্যান্ড কোচ আরও বলেন, বয়সের সঙ্গে ধার কমছে না কেইনের, বরং তিনি পরিপূর্ণ হয়ে উঠছেন। ইংর‌্যান্ডের কোচ বলেন, ‘সে দিন দিন আরও ভালো হচ্ছে। আমার মনে হয়, সে তার খেলায় শারীরিক শক্তির একটি নতুন মাত্রা যোগ করেছে সে। হাই প্রেসে এবং ম্যাচের প্রতিটি অংশে জড়িত থাকতে খুবই নিবেদিত। সেটা ডিপ বিল্ড-আপ হোক, ফিনিশিং হোক, মিডল ব্লকে বিল্ড-আপ প্লে হোক বা ডিফেন্ডিং। সে একজন পরিপূর্ণ ফুটবলার।’

ইংল্যান্ডের সর্বকালের সফলতম গোলস্কোরার কেইন। এবারের আন্তর্জাতিক বিরতিতে নেশন্স লিগের চারটি ম্যাচ খেলতে পারলে ইংল্যান্ডের হয়ে সবচেয়ে বেশি ম্যাচ খেলার রেকর্ডে (১২৫টি) স্পর্শ করবেন পিটার শিলটনকে।

/টিই/