ম্যাচ শেষ না হতেই যুক্তরাষ্ট্র ছাড়ার নির্দেশ, চরম বিড়ম্বনায় ইরান

সিজেডএন স্পোর্টস ডেস্ক

নিউজিল্যান্ডের বিপক্ষে নাটকীয় ড্র দিয়ে বিশ্বকাপ অভিযান শুরু করলেও মাঠের বাইরের এক অনাকাঙ্ক্ষিত বিড়ম্বনায় পড়েছে ইরান জাতীয় ফুটবল দল। লস অ্যাঞ্জেলেসের সোফি স্টেডিয়ামে ম্যাচটি শেষে খেলোয়াড়দের ন্যূনতম বিশ্রামের সুযোগ দেওয়া হয়নি। কয়েক ঘণ্টার মধ্যেই জরুরি ভিত্তিতে মেক্সিকোর টিহুয়ানা অনুশীলন ক্যাম্পে ফিরে যাওয়ার নির্দেশ দেওয়া হয়েছে তাদেরকে। দলের প্রধান কোচ আমির গালেনোয়েই এ আকস্মিক সিদ্ধান্তের তীব্র প্রতিবাদ জানিয়ে একে অত্যন্ত অদ্ভুত ও হতাশাজনক বলে আখ্যা দিয়েছেন।
বাংলাদেশ সময় মঙ্গলবার (১৬ জুন) সকাল ৭টায় অনুষ্ঠিত এ ম্যাচে দুইবার পিছিয়ে পড়েও ২-২ গোলে ড্র করে মাঠ ছাড়ে ইরান। ম্যাচ শেষে ক্যালিফোর্নিয়াতে শারীরিক ক্লান্তি দূর করার পূর্বপরিকল্পনা থাকলেও, ম্যাচ শেষ হতেই লস অ্যাঞ্জেলেস থেকে প্রায় ১৪০ মাইল দূরে মেক্সিকোর টিহুয়ানায় যাওয়ার নির্দেশ দেওয়া হয় দলটিকে। এ সিদ্ধান্তে ক্ষোভ প্রকাশ করে কোচ গালেনোয়েই জানান, খেলোয়াড়দের রিফ্রেশমেন্টের জন্য সময়টুকুও দেওয়া হয়নি, যা তাদের পরবর্তী প্রস্তুতিতে বড় ধরনের নেতিবাচক প্রভাব ফেলবে। এর নেপথ্যে কারা রয়েছে তা স্পষ্ট না করলেও তিনি ইঙ্গিত দেন যে, দলের পরিকল্পনা অন্য কোথাও থেকে নিয়ন্ত্রণ করা হচ্ছে। চলমান বিশ্বকাপে তাদের দলই সবচেয়ে বেশি ভোগান্তির শিকার হচ্ছে বলেও দাবি করেন তিনি।
একই সুর শোনা গেছে দলের অধিনায়ক মেহদি তারেমির কণ্ঠেও। ম্যাচ শেষের প্রায় এক ঘণ্টা পর গভীর হতাশা প্রকাশ করে তারেমি বলেন, এভাবে তড়িঘড়ি করে লস অ্যাঞ্জেলেস ছাড়তে বাধ্য করা তাদের জন্য চরম এক বিপর্যয়। এ পরিস্থিতিতে ফিফার আরও জোরালো সমর্থন ও সহায়তা প্রত্যাশা করেন তিনি। কেবল অনাকাঙ্ক্ষিত ভ্রমণ জটিলতাই নয়, মার্কিন যুক্তরাষ্ট্রের ভিসা না পাওয়ায় ইরান ফুটবল ফেডারেশনের সভাপতি, সহকারী কোচিং স্টাফ এবং মিডিয়া কর্মকর্তাদের একটা বড় অংশ দলের সঙ্গে যোগ দিতে পারেননি বলেও উল্লেখ করেন অধিনায়ক। এর আগে ভূ-রাজনৈতিক উত্তেজনার কারণে গ্রুপ পর্বের ম্যাচগুলো যুক্তরাষ্ট্রের বাইরে স্থানান্তরের আবেদন করলেও তা খারিজ করে দিয়েছিল বিশ্ব ফুটবলের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা।
অবশ্য মাঠের ভেতরের প্রতিকূল পরিস্থিতি দুর্দান্তভাবে সামাল দিয়েছে ইরান। ম্যাচের ৬৪তম মিনিটে মোহাম্মদ মোহেবির চমৎকার গোলে দ্বিতীয়বারের মতো সমতায় ফিরে মূল্যবান ১ পয়েন্ট নিশ্চিত করে তারা। গ্যালারিতে বিপুল সংখ্যক ইরানি সমর্থক উপস্থিত থেকে দলকে উৎসাহ দিলেও, সেখানে দেশটির সরকারের বিরুদ্ধে প্রবাসী ইরানি-আমেরিকানদের একাংশের রাজনৈতিক বিক্ষোভও চোখে পড়েছে। শনিবার (২১ জুন) বাংলাদেশ সময় রাত ১টায় এই সোফি স্টেডিয়ামেই বেলজিয়ামের মুখোমুখি হবে ইরান। তবে সেই ম্যাচের আগে মেক্সিকোর টিহুয়ানা ক্যাম্পে ফিরে গিয়েই চরম এক ক্লান্তি আর অনিশ্চয়তার মধ্যে নতুন করে রণকৌশল সাজাতে হবে গালেনোয়েইয়ের শিষ্যদের।

দুইবার পিছিয়ে পড়েও নিউজিল্যান্ডের সঙ্গে ড্র ইরানের