ফ্রান্স ম্যাচের আগে মরক্কো শিবিরে বড় ধাক্কা

সিজেডএন স্পোর্টস ডেস্ক

কাতার বিশ্বকাপের সেই রোমাঞ্চকর সেমিফাইনালের স্মৃতি ফিরিয়ে এনে ২০২৬ আসরের কোয়ার্টার ফাইনালে আবারও মুখোমুখি হচ্ছে মরক্কো ও ফ্রান্স। তবে কিলিয়ান এমবাপ্পের উড়ন্ত ফ্রান্সের বিরুদ্ধে মাঠে নামার আগেই বড় ধরনের ধাক্কা খেয়েছে আশরাফ হাকিমির দল। দলের ফর্মে থাকা অন্যতম প্রধান তারকা ফুটবলার ইসমায়েল সাইবারিকে ছাড়াই শেষ আটের লড়াইয়ে নামতে হচ্ছে উত্তর আফ্রিকার দেশটিকে। বাংলাদেশ সময় বৃহস্পতিবার (৯ জুলাই) দিবাগত রাত ২টায় আমেরিকার বোস্টন স্টেডিয়ামে শুরু হবে এ হাইভোল্টেজ ম্যাচটি।
কানাডার বিপক্ষে শেষ ষোলোর ম্যাচে হ্যামস্ট্রিং চোট পেয়ে মাত্র ২২ মিনিটেই মাঠ ছাড়তে বাধ্য হয়েছিলেন সাইবারি। সেই চোট পুরোপুরি কাটিয়ে উঠতে না পারায় ফ্রান্সের বিপক্ষে গুরুত্বপূর্ণ ম্যাচে এই মিডফিল্ডারকে দলে পাচ্ছেন না মরক্কোর কোচ মোহাম্মদ উয়াহবি। গ্রুপ পর্বে দলের তিন ম্যাচেই গোল করা এবং শেষ ৩২-এর ম্যাচে নেদারল্যান্ডসের বিপক্ষে টাইব্রেকারে জয়সূচক শট নেওয়া এ তারকার অনুপস্থিতি মরক্কোর জন্য অনেক বড় ক্ষতি। তবে ম্যাচ পূর্ববর্তী সংবাদ সম্মেলনে কোচ উয়াহবি আশার বাণী শুনিয়ে বলেছেন, সাইবারি এই ম্যাচের জন্য প্রস্তুত না হলেও তার বিশ্বকাপ আসর এখনই শেষ হয়ে যাচ্ছে না।
বিশ্বকাপের অন্যতম ফেভারিট ফ্রান্সের মুখোমুখি হওয়ার আগে মরক্কো কোচ জানিয়েছেন, তার রণকৌশলে কোনো গোপনীয়তা বা চমক থাকছে না। মরক্কোর খেলার ধরন সবার জানা এবং তারা বল পজেশন ধরে রেখে নিয়ন্ত্রিত ফুটবলের মাধ্যমে প্রতিপক্ষকে চাপে ফেলতে চান। কেবল উইং বা প্রান্ত ব্যবহার না করে, মাঝমাঠে ধৈর্য ধরে সঠিক সুযোগের অপেক্ষায় থাকার পরিকল্পনা সাজাচ্ছেন তিনি। চার বছর আগে কাতার বিশ্বকাপের সেমিফাইনালে ফ্রান্সের কাছে হেরেই মরক্কোর রূপকথার যাত্রা থমকে গিয়েছিল। তবে উয়াহবি মনে করেন, প্রতিটি ম্যাচের প্রেক্ষাপট ভিন্ন এবং গত চার বছরে দুই দলেই ব্যাপক পরিবর্তন এসেছে। ফলে ২০২২ সালের পুনরাবৃত্তি এবার হবে না। ফ্রান্সকে ফেভারিট মেনে নিলেও কোয়ার্টার ফাইনালে ওঠাকেই মরক্কো বড় সাফল্য হিসেবে দেখছেন না তিনি। তাদের একমাত্র লক্ষ্য সম্ভাব্য সবকিছু উজাড় করে দিয়ে এবারের বিশ্বমঞ্চের সোনালী ট্রফিটি নিজেদের করে নেওয়া বলে জানান এ মাস্টারমাইন্ড।

বিশ্বকাপের মাঝেই এফবিআইয়ের তদন্তের মুখে আর্জেন্টিনার ফুটবল সংস্থা