বিশ্বকাপের মাঝেই এফবিআইয়ের তদন্তের মুখে আর্জেন্টিনার ফুটবল সংস্থা

সিজেডএন স্পোর্টস ডেস্ক

বিশ্বমঞ্চে মাঠের লড়াই চলার মাঝেই বড়সড় এক ধাক্কা খেল আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশন (এএফএ)। যুক্তরাষ্ট্রে সংস্থাটির আর্থিক লেনদেন ও সামগ্রিক কর্মকাণ্ড নিয়ে দেশটির কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা ফেডারেল ব্যুরো অব ইনভেস্টিগেশন (এফবিআই) জোরালো তদন্ত শুরু করেছে। আর্জেন্টিনার প্রভাবশালী সংবাদমাধ্যম লা নাসিওন ঘটনার সঙ্গে জড়িত দুটি নির্ভরযোগ্য সূত্রের বরাতে জানিয়েছে, ইতোমধ্যেই এ তদন্তের অংশ হিসেবে বেশ কয়েকজন সাক্ষীকে জিজ্ঞাসাবাদ করেছে মার্কিন গোয়েন্দারা।
তদন্তকারীদের মূল নজর এখন ক্লদিও তাপিয়ার নেতৃত্বাধীন এই ফুটবল সংস্থাটির দিকে। যুক্তরাষ্ট্রের মাটিতে তারা কীভাবে নিজেদের কার্যক্রম পরিচালনা করেছে এবং মার্কিন আর্থিক ব্যবস্থার মধ্য দিয়ে কোটি কোটি ডলারের যে লেনদেন হয়েছে, তার পেছনে কোনো অবৈধ বা আইন লঙ্ঘনকারী অপরাধ লুকিয়ে আছে কি না তা গভীরভাবে খতিয়ে দেখছে এফবিআই ও প্রসিকিউটররা। এ প্রক্রিয়ার অংশ হিসেবে ওয়াশিংটন ডিসি ও মায়ামির ফেডারেল প্রসিকিউটর এবং এফবিআই এজেন্টরা ব্যবসায়ী গিয়ের্মো তোফোনিকে টানা তিন ঘণ্টা ভিডিও কনফারেন্সের মাধ্যমে জিজ্ঞাসাবাদ করেছেন। তবে মার্কিন গোয়েন্দাদের মূল লক্ষ্য এএফএ প্রধান ক্লদিও তাপিয়া, তা অনেকটাই স্পষ্ট।
যুক্তরাষ্ট্রের বিচার বিভাগ এ তদন্তের পরিধি দিন দিন আরও বাড়াচ্ছে। জানা গেছে, আর্জেন্টিনার প্রেসিডেন্ট হাভিয়ের মিলেই সরকারের সাবেক কর্মকর্তাদেরও জিজ্ঞাসাবাদের তালিকায় যুক্ত করার পরিকল্পনা চলছে। সাম্প্রতিক বছরগুলোতে যারা এএফএর কার্যক্রম তদারকি করেছেন কিংবা যাদের কাছে সংস্থাটির সংবেদনশীল তথ্য রয়েছে, তাদের জবানবন্দি নেওয়া হতে পারে। মূলত ২০২৫ সাল থেকেই যুক্তরাষ্ট্রের এই প্রাথমিক তদন্তের রূপরেখা তৈরি হচ্ছিল, যা এখন বিশ্বকাপ চলাকালীন সময়ে এসে ব্যাপক গতি পেয়েছে।

ফ্রান্স-মরক্কো ম্যাচে ৫ আর্জেন্টাইন রেফারি, উঠেছে সমালোচনার ঝড়