জাতীয় দল থেকে ‘নিষিদ্ধ’ রোনালদো

জাতীয় দল থেকে ‘নিষিদ্ধ’ রোনালদো
সিজেডএন স্পোর্টস ডেস্ক

গত কয়েকদিন ধরেই আলোচনায় রয়েছেন পর্তুগিজ মহাতারকা ক্রিশ্চিয়ানো রোনালদো। জাতীয় দলে জায়গা পাবে কি পাবে না এমন তর্ক চলছিলো। এর মধ্যেই শাস্তির মুখে পড়লেন তিনি। প্রধান কোচ জর্জ জেসুসের সঙ্গে তীব্র বাগবিতণ্ডার জেরে ক্ষুব্ধ হয়ে ক্যাম্প ত্যাগ করায় তাৎক্ষণিকভাবে ৪১ বছর বয়সী এই ফরোয়ার্ডকে নিষিদ্ধ করেছে পর্তুগিজ ফুটবল ফেডারেশন (এফপিপি)।
কোচের সঙ্গে রোনালদোর মতবিরোধ শুরু হয় আন্তর্জাতিক ম্যাচে মাঠে খেলার সময় বা ‘মিনিট’ বণ্টন নিয়ে। ২৭ সেপ্টেম্বর নরওয়েতে রোনাল্ডোকে বদলি খেলোয়াড় হিসেবে ব্যবহার না করায় এই বিতর্ক শুরু হয়। রোনালদোর দাবি, তাকে বেঞ্চ থেকে ৩০ মিনিট খেলার প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল। কিন্তু নির্ধারিত সময়ে তাকে নামানো না হলে তিনি মাঠ ছেড়ে চলে যান।
এ ঘটনায় পরবর্তী সময়ে এক দীর্ঘ বিবৃতিতে নিজের ভুলের জন্য অনুশোচনা প্রকাশ ও ক্ষমা চান রোনালদো।
রোনালদো তার বিবৃতিতে বলেছেন, ‘তিনি (কোচ) আমাকে ৩০ মিনিট খেলার জন্য প্রস্তুত থাকতে বলেছিলেন। এরপর কী হয়েছিল তা সবাই জানে। আমি বিরতির পর থেকে ওয়ার্ম-আপ করছিলাম। সময় গড়িয়ে যেতে দেখছিলাম। কিন্তু আমাকে ডাকা হয়নি। কোচ আমাকে দেওয়া কথা রাখেননি।’
সেই বিবৃতিতে পর্তুগিজ ফুটবলের অভিভাবক সংস্থা চাইলে তাকে শাস্তি দিতে পারে বলেও উল্লেখ করেছিলেন তিনি।
তবে আনুষ্ঠানিকভাবে কোনো সিদ্ধান্ত চূড়ান্ত হওয়ার আগেই তাকে সাময়িক নিষেধাজ্ঞার মুখে পড়তে হলো।
পর্তুগিজ ফুটবল ফেডারেশনের নিয়ম অনুসারে, ক্যাম্প ছাড়ার ঘটনায় স্বয়ংক্রিয়ভাবেই এই নিষেধাজ্ঞা কার্যকর হয়েছে। বর্তমানে দেশটির একটি স্বাধীন কমিটি রোনালদোর এই অসদাচরণের বিষদ পর্যালোচনা করছে। পরিষদ শিগগিরই তার চূড়ান্ত শাস্তির মেয়াদ ঘোষণা করবে। শাস্তি সর্বনিম্ন এক মাস থেকে সর্বোচ্চ ছয় মাস পর্যন্ত হতে পারে।
যদি রোনালদোর এই শাস্তির মেয়াদ এক মাসের বেশি দীর্ঘায়িত হয়, তবে আগামী মাসে ‘উয়েফা নেশনস লিগে’ ডেনমার্ক ও ওয়েলসের বিপক্ষে দলের হয়ে খেলতে পারবেন না তিনি।
তবে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে রোনালদোর লিখিত ক্ষমা প্রার্থনা এবং তার বর্ণাঢ্য ক্যারিয়ারের দিকগুলো বিবেচনা করবে কর্তৃপক্ষ। ক্রীড়াভিত্তিক আন্তর্জাতিক সংবাদমাধ্যম ইএসপিএন ইঙ্গিত দিয়েছে, সর্বোচ্চ শাস্তির বদলে রোনালদোকে অপেক্ষাকৃত কম মেয়াদের নিষেধাজ্ঞার মুখোমুখি হওয়া লাগতে পারে।
সূত্র: ডেইলি মিরর, দ্য সান

রোনালদোর বক্তব্যের জবাবে যা বললেন পর্তুগাল কোচ