প্রিমিয়ার লিগে অনন্য কীর্তি হলান্ডের

প্রিমিয়ার লিগে অনন্য কীর্তি হলান্ডের
সিজেডএন স্পোর্টস ডেস্ক

ইংলিশ প্রিমিয়ার লিগে (ইপিএল) আরও একটি মাইলফলক স্পর্শ করলেন আর্লিং হলান্ড। সান্ডারল্যান্ডের বিপক্ষে গোল করার মধ্য দিয়ে লিগে এখন পর্যন্ত যে ২৫টি দলের মুখোমুখি হয়েছেন, প্রতিটির বিপক্ষে গোল করার কীর্তি গড়েছেন ম্যানচেস্টার সিটির এই স্ট্রাইকার।
ইতিহাদ স্টেডিয়ামে রবিবার (২০ সেপ্টেম্বর) রাতে সান্ডারল্যান্ডের বিপক্ষে ৫-৩ গোলের জয়ের ম্যাচে ৮১ মিনিটে গোল করেন হলান্ড। এই গোলেই পূর্ণ হয় প্রিমিয়ার লিগে সব প্রতিপক্ষের বিপক্ষে গোলের অনন্য রেকর্ড।
২০২২ সালের আগস্টে ইংল্যান্ডে পা রাখার পর থেকে প্রিমিয়ার লিগে ১৩৭ ম্যাচে হলান্ডের গোল ১১৭টি। চলতি ২০২৬-২৭ মৌসুমেও দুর্দান্ত ছন্দে আছেন হলান্ড। সব প্রতিযোগিতা মিলিয়ে সাত ম্যাচে করেছেন সাত গোল।
সিটির হয়ে এখন পর্যন্ত ২০৫ ম্যাচে হলান্ডের গোল ১৬৯টি। সিটির সর্বোচ্চ গোলদাতা হওয়া থেকে এখনো বেশ দূরে হলান্ড। শীর্ষে থাকা সার্জিও আগুয়েরোর গোলসংখ্যা ২৬০।

মেসির বিদায়ী ম্যাচে গ্যালারিতে থাকবেন ডি মারিয়া