মাঠেই লুটিয়ে পড়লেন মুসিয়ালা

মাঠেই লুটিয়ে পড়লেন মুসিয়ালা
সিজেডএন স্পোর্টস ডেস্ক

আরবি লাইপজিগের বিপক্ষে প্রীতি ম্যাচে মাঠেই ঢলে পড়েন বায়ার্ন মিউনিখের খেলোয়াড় জামাল মুসিয়ালা। ২৩ বছর বয়সী এই মিডফিল্ডার গোল করার কিছুক্ষণ পরই এই ঘটনা ঘটে। তবে বায়ার্ন জানিয়েছে, মুসিয়ালা এখন ভালো আছেন।
বদলি খেলোয়াড় হিসেবে মাঠে নামেন মুসিয়ালা। ম্যাচের ৮১ মিনিটে গোলও করেন জার্মান এই মিডফিল্ডার। ম্যাচে ৩-১ গোলে জয় পায় বায়ার্ন। ম্যাচ শেষে সাংবাদিকদের সাথে কথা বলার সময় মুসিয়ালাকে নিয়ে উদ্বেগ কমানোর চেষ্টা করেন বায়ার্নের স্পোর্টিং ডিরেক্টর ম্যাক্স এবারল। তিনি বলেন, ‘সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো, সে ভালো আছে।’
তবে মুসিয়ালা কেন মাঠে ঢলে পড়েছিলেন, সে বিষয়ে বিস্তারিত কিছু জানায়নি ক্লাব কর্তৃপক্ষ।
মাঠে নামার পনেরো মিনিট পরই ঢলে পড়েন মুসিয়ালা। এরপর দুই দলের চিকিৎসক তার শুশ্রূষায় এগিয়ে আসেন। ম্যাচের ৮৮ মিনিটে তাকে তুলে নেওয়া হয় মাঠ থেকে।
জার্মানির সংবাদমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, হঠাৎ মাথা ঘোরার কারণে এই ঘটনা ঘটতে পারে। খেলার সময় মিউনিখের তাপমাত্রা ছিল ৩০ ডিগ্রি সেলসিয়াসের ওপরে। তবে এই ঘটনার সঠিক কারণ এখনো নিশ্চিত করেনি বায়ার্ন।

হাসানের প্রশংসায় যা বললেন ওয়াসিম আকরাম