ন্যূনতম মজুরি বোর্ডের চতুর্থ সভা বসছে আজ

নিজস্ব প্রতিবেদক

পোশাক শ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে আজ মঙ্গলবার (২৪ নভেম্বর) চতুর্থ সভায় বসছে নিম্নতম মজুরি বোর্ড। বোর্ডের চেয়ারম্যান সৈয়দ আজাদ সুবহানীর সভাপতিত্বে এদিন দুপুর ২টায় রাজধানীর সেগুনবাগিচায় এ সভা অনুষ্ঠিত হবে।
বিষয়টি নিশ্চিত করেন নিম্নতম মজুরি বোর্ডের সচিব রাইসা আফরোজ। সভায় শ্রমিক ও মালিকপক্ষের প্রতিনিধিসহ সংশ্লিষ্ট সদস্যদের উপস্থিত থাকার অনুরোধ জানানো হয়েছে।
এর আগে, গতকাল সোমবার পোশাকশ্রমিকদের নতুন ন্যূনতম মজুরি নির্ধারণে মালিকপক্ষ তাদের প্রস্তাব জমা দিয়েছে। কিন্তু মালিক ও শ্রমিকপক্ষের প্রস্তাবের মধ্যে উল্লেখযোগ্য ব্যবধান থাকায় নিম্নতম মজুরি বোর্ড ঐকমত্যে পৌঁছাতে না পারায় আজ এ সভা অনুষ্ঠিত হবে।
আজকের সভায় তৈরি পোশাকশিল্পের শ্রমিকপক্ষ ও মালিকপক্ষের প্রতিনিধিদের দাখিল করা মজুরির লিখিত প্রস্তাব নিয়ে আলোচনা হবে। পাশাপাশি এ শিল্পের সব শ্রেণির শ্রমিক ও কর্মচারীর জন্য ন্যূনতম মজুরির হার নির্ধারণে সুপারিশ প্রণয়ন করা হবে।

শেখ হাসিনা বাংলাদেশি যেকোনো মিশনে গেলেই গ্রেপ্তার: শামা ওবায়েদ