শেখ হাসিনা বিমানে আসবেন নাকি হেঁটে– এই আলোচনা ভারতের সঙ্গে হবে: ডা. জাহেদ

নিজস্ব প্রতিবেদক

মানবতাবিরোধী অপরাধে ফাঁসির রায় মাথায় নিয়ে ভারতে থাকা শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনার বিষয়ে তার সঙ্গে বাংলাদেশ সরকারের কোনো ‘আলোচনা নেই’ বলে স্পষ্ট জানিয়ে দিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান। কীভাবে তাকে হস্তান্তর করা হবে, সেই আলোচনা কেবল ভারতের সঙ্গেই নির্ধারিত হবে বলে মন্তব্য করেছেন তিনি।
মঙ্গলবার (২৪ নভেম্বর) সকালে বার্তাসংস্থা রয়টার্সের একটি প্রতিবেদনের পরিপ্রেক্ষিতে সচিবালয়ে সাপ্তাহিক প্রেস ব্রিফিংয়ে এ কথা বলেন তিনি। শেখ হাসিনার মুখপাত্র সৈয়দ মোজাম্মেল আলীর বরাতে রয়টার্স জানায়, শেখ হাসিনা আগামী ১৬ ডিসেম্বর বাংলাদেশে ফেরার পরিকল্পনা করছেন এবং তিনি বিমান বাংলাদেশ এয়ারলাইনসে ফিরতে চান।
এ বিষয়ে তথ্য উপদেষ্টা বলেন, বিচার প্রক্রিয়া শেষ হয়ে শেখ হাসিনা দোষী সাব্যস্ত হয়ে শাস্তি পেয়েছেন। তার বিরুদ্ধে প্রাথমিক অভিযোগ না। সুতরাং শেখ হাসিনা আসবেন কি আসবেন না, তিনি বাংলাদেশ বিমানে আসবেন না ওদের বিমানে আসবেন, না হেঁটে বাংলাদেশে আসবেন, কীভাবে হস্তান্তর হবে– এই আলোচনা ভারতের সঙ্গে নির্ধারিত হবে।
ভারতের প্রসঙ্গে ডা. জাহেদ বলেন, আগে আমাদের শোনানো হতো যে বন্ধু পাল্টানো যায়, কিন্তু প্রতিবেশী পাল্টানো যায় না। এই কথাটা ওইদিক থেকেও সত্য। আমরা যেমন পাল্টাতে পারি না, তারাও পারেন না। সুতরাং, আমাদের দুই দেশের ‘পজিটিভলি এনগেজড’ হওয়া ছাড়া আসলে কোনো উপায় নেই।
তিনি বলেন, আমি আগেও বলেছি, সেটা হচ্ছে আমরা একজন সাজাপ্রাপ্ত আসামির প্রত্যর্পণ চাই। হাসিনা যদি এভাবে বাংলাদেশে আসতে না চান, হয়তো কোর্টে যাবেন। কোর্টে গিয়ে তিনি বলার চেষ্টা করতে পারেন। কিন্তু তিনি তো আসতেই চান। সুতরাং, তার এখন আর কোর্টে যাওয়ার বা আইনি ঝামেলা থাকার কোনো কারণ আছে বলে মনে করি না। সুতরাং তাকে প্রত্যর্পণ করে দিলেই হয়।
উপদেষ্টা জাহেদ আরও বলেন, ভারত তাকে জোর করে প্রত্যর্পণ করবে, ব্যাপারটা এরকম নয়। শেখ হাসিনা বলছেন যে তিনি দেশে ফিরতে চান এবং বাংলাদেশ চাইছে তাকে প্রত্যর্পণ করা হোক– সুতরাং দুটো মিলে গেল। তাহলে এই দায় তো ওই সরকারের ওপর পড়ছে না। আর তার প্রত্যর্পণে আর কোনো আইনি বাধা আছে বলেও আমি মনে করি না।
তিনি বলেন, খুব সহজ একটা বুদ্ধি আছে। ভারতকে বলতে পারেন আমাকে তুমি প্রত্যর্পণ করে দাও বাংলাদেশের হাতে। ব্যাস হয়ে গেল। তারপর দেখা যাক আমরা আসলে কী চাই না চাই।

১৬ ডিসেম্বর বিমানের উড়োজাহাজে দেশে ফিরতে চান শেখ হাসিনা